সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

কার বিয়ের খবরে হৃদয় ভেঙেছিল শেহনাজের

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৬ Time View

বিনোদন ডেস্ক : সম্প্রতি শেহনাজের জনপ্রিয় চ্যাট শোতে এসেছিলেন অভিনেতা শহিদ কাপুর। মীরা রাজপুতের সঙ্গে সুখী দাম্পত্যজীবন তার। তাদের বন্ধুত্ব-প্রেমের রসায়ন বলিউডে নজির গড়েছে। তারপরও শেহনাজ অকুণ্ঠভাবে জানান, শাহিদের বিয়ে হচ্ছে শুনে একেবারে মুষড়ে পড়েছিলেন তিনিও। হাসতে হাসতে আরও বলেন, ‘শুধু আমি কেন, কত মেয়ের যে হৃদয় ভেঙেছে তোমার আর মীরার বিয়ে খবরে!’ শুনে ঈষৎ বিব্রত শহিদ বলে ওঠেন, ‘সরি।’

কৌতুক করে শেহনাজও মন্তব্য করলেন, ‘সরি’ বলার সময় অদ্ভুত অভিব্যক্তি দেখা গিয়েছে শহিদের মুখে। এরপরেই তাকে মোক্ষম প্রশ্নটি করে বসেন শেহনাজ। তিনি জানতে চান শহিদের কাছে, মীরার প্রতি তিনি বিশ্বস্ত কি না! এমন প্রশ্ন শুনে হতবাক হয়ে যান অভিনেতা। ‘ফরজি’ তারকা এরপর দেন মহাকাব্যিক প্রত্যুত্তর। শহিদ বলেন, ‘কেন তুমি কি আমায় সন্দেহ করছ? এবার কিন্তু মহা বিপদে পড়ব আমি!’ এই বলে তারা দু’জনেই হাসিতে ফেটে পড়েন। শহিদের সঙ্গে শেহনাজ়ের এই মনখোলা কথাবার্তা শুনে খুশি হয়েছেন অনুরাগীরা।

শেহনাজ যে ভিডিওটির ঝলক ভাগ নিয়েছেন তাতে শোনা যায়, ‘যব উই মেট’-এ শহিদের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন তিনি।  শহিদ বলেন, ‘কে না করেছিল?’ শেহনাজ বলেন, ‘জানি না।’ শেহনাজকে সেই ছবির পরিচালক ইমতিয়াজ আলিকে ফোন করার পরামর্শ দেন শহিদ। তার কাছ থেকেই জেনে নিতে বলেন, কেন শেহনাজকে ছবিতে নেননি তিনি। চটজলদি উত্তর দেন শেহনাজ, ‘উনি নিজেই করবেন।’

সূত্র: আনন্দবাজার

 

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit