সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় হামড়ার বিল-কৃষ্ণপুর খাল পাড়ে ১ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ধলু ডোমারে জাতীয় সাংবাদিক সংস্থার কমিটি গঠন, সভাপতি পাখী, সম্পাদক মানিক, সাংগঠনিক আলভী ফ্রান্সের হাতে আর্জেন্টিনা-মিশরের বাঁশি রাঙামাটিতে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমাসহ দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার  হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা নওগাঁর পত্নীতলায় র‍্যাব-৫-এর অভিযানে চোলাইমদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  ঢাকা জেলা ছাত্রদল নেতা তমিজকে উপদেষ্টা করে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরিষদ গঠন নোয়াখালীতে ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত রাঙামাটিতে নিরাপদ সড়কের চ্যালেঞ্জ: সীমিত জনবল নিয়েই ট্রাফিক পুলিশের নিরলস প্রচেষ্টা রাশিয়ায় আন্তর্জাতিক চিত্রকর্ম প্রতিযোগিতার সেরা তালিকায় ঢাবি শিক্ষার্থী অরণীর শিল্পকর্ম

নওগাঁয় আন্ত:জেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৩ Time View

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় রাস্তা রেবিকেট দিয়ে ধান বোঝাই ট্রাক ছিনতাই এর সাথে জড়িত আন্ত:জেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয় ধান বোঝাই ট্রাক, নগদ টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক ও দেশীয় অস্ত্র। গ্রেফতারকৃতরা হলেন-মামুন মন্ডল ওরফে গদা (৩৫), ফিরোজ কাজী (২৭), আলমগীর হোসেন, লিটন মন্ডল (৩৫), নূর-আলম ((৩৫), মিলন হোসেন শান্ত (৩৬) ও ফিরোজ মন্ডল (৫২)।

 শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গত বৃহস্পতিবার  রাতে জেলার মহাদেরপুর উপজেলার নওহাটা মোড় থেকে একটি ধান বোঝাই ট্রাক নীলফামারীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় বদলগাছি উপজেলার হার্টিকালচার এলাকায় পৌছালে রাত ১১ টার দিকে পেছন থেকে একটি মিনি ট্রাকে করে আসা ৮ থেকে ৯ জন ডাকাতস রাস্তা রেবিকেট দিয়ে ট্রাকের চালক ও হেলপারকে মারপিট করে ধানসহ ট্রাকটি ছিনিয়ে নিয়ে যায়। বিষয়টি পুলিশকে জানালে জিপিএস ট্রাকিংয়ের মাধ্যমে লোকেশন সনাক্ত করে বগুড়া জেলার দুঁপচাচিয়া উপজেলার ধাপেরহাট এলাকা থেকে মামুন মন্ডল ওরফে গদাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২৫০ বস্তা ধান (৫০০ মন) ধানসহ ট্রাক আটক করা হয়।

পুলিশ সুপার রাশিদুল হক বলেন, মামুন মন্ডল ওরফে গদাকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যমতে আদমদিঘি থানায় অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহার করা ট্রাকের চালক ফিরোজ কাজীকে গ্রেফতার করা হয়। এছাড়াও জয়পুরহাট থেকে আলমগীর হোসেনসহ অন্যান্য ডাকাত দলের সদস্যদেরকে গ্রেফতার করা হয়। ডাকাতির সাথে আরও কেউ জড়িত আছে কিনা সেই বিষয়টিও ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশ সুপার। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মুনিরুজ্জামান, বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ আতিয়ার রহমান সহ সংবাদ সম্মেলনে পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও জেলার প্রিন্ট-ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit