রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

কুড়িগ্রামে আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম সংবাদদাতা
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১১ Time View

রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম : দেশব্যাপী বিএনপি-জামাতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে কুড়িগ্রামে আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলার ৯টি উপজেলার ৭৩টি ইউনিয়নে একযোগে শান্তি সমাবেশের আয়োজন করে জেলা আওয়ামীলীগ। শনিবার দুপুরে সারাদেশের ন্যায় কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে শান্তি সমাবেশের আয়োজন করে ভোগডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ।

এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওসমান গণির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাপ উদ্দিন মাস্টারের সঞ্চালনায় শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাফর আলী।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল কাদের, ভোগডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম ও রেজাউল করিম, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মেহের জামাল ও শিহাব, যুবলীগের সভাপতি সাপদুল ও সাধারণ সম্পাদক নুর মোহামেদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তোফায়েল আহমেদ, মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা ও সাধারণ সম্পাদক ফেরদৌসী যুবলী এবং বীর মুক্তিযোদ্ধা মহির উদ্দিন। বক্তারা, দেশব্যাপী বিএনপি-জামাতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

 

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit