রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

ডোমারে লায়ন সংঘের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫২ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে কলেজপাড়া লায়ন সংঘের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় লায়ন সংঘ প্রাঙ্গণ হতে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সন্ধ্যায় ক্লাবের হলরুমে প্রতিষ্ঠাতা বার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের শুভ সুচনা করেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।

পরে এক আলোচনা সভায় সংগঠনের সভাপতি ডেন্টিস ওমর ফারুকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল আলিম লেনিনের সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লায়স সংঘের উপদেস্টা ও সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা, উপদেষ্টা মোমিনুল ইসলাম লিথু, সাংবাদিক আনিছুর রহমান মানিক, আলমগীর হোসেন, রতন রায়।

এ সময় সংগঠনের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আকাশ, বরকত উল্লাহ, সংগঠক জীবন প্রধান, আবুল কালাম, রোস্তম আলী, হাসান ফারুক, দয়াল প্রমূখ বক্তব্য রাখেন। প্রধান উপদেস্টা ও মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু জানান, ১৯৯৬ সালে ১৫ জন সদস্য নিয়ে লায়ন সংঘ গঠন করা হয়।

হাটিহাটি পা পা করে আজ সফলতার সাথে ২৭ বছরে পর্দপণ করলো। দেশের স্বাধীনতা ও জাতীয় দিবস পালনসহ ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়নে ক্লাবটি ব্যপক ভুমিকা রাখছে। আগামীতে সাধারণ সদস্যদের ঋণ কর্মসূচির আওতায় এনে সমাজ উন্নয়নে সংগঠনটি বিশেষ ভুমিকা রাখবে বলে আশা করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit