বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় নির্বিঘ্নে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান ডিআইজির নরসিংদীতে ৭ পিস ইয়াবাসহ যুবক আটক, এক বছরের কারাদণ্ড মেসিকে টপকে চ্যাম্পিয়ন্স লিগে হালান্ডের বিরল রেকর্ড পারিবারিক ঐক্যেই কমেছে ভারতের দারিদ্র্য, ধুঁকছে অন্যরা সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ: নাহিদ ‘সকাল ১১টাতেই মুখে মদের গন্ধ’, কাকে ইঙ্গিত করলেন রাহুল গান্ধী? হামের টিকা ইস্যুতে দায়ীদের জবাব দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, চাচাতো ভাই গ্রেফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭০ Time View
নোয়াখালী প্রতিিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিয়ের প্রলোভনে চাচাতো বোনকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মো.জহিরুল ইসলাম রাফি (২০) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, তাকে পুলিশ উপজেলার উত্তর বীজবাগ গ্রাম থেকে গ্রেফতার করে।  

গ্রেফতার রাফি উপজেলার উত্তর বীজবাগ গ্রামের নুরুল হকের ছেলে। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, আট মাস আগে কিশোরীকে তার চাচাতো ভাই রাফি কেউ ঘরে না থাকার সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। একপর্যায়ে ভুক্তভোগী কিশোরী ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সর্বশেষ গত ১০ জানুয়ারি কিশোরীকে পুনরায় বিয়ের কথা বলে একাধিকবার ধর্ষণ করে। স্থানীয় সূত্রে জানা যায়, পরে বিয়ের কথা বললে রাফি টালবাহানা শুরু করেন। বিয়ের জন্য বিভিন্ন ধরনের চাপ দেওয়া হলেও রাজি না হওয়ায় অবশেষে চাচাতো ভাইসহ তিনজনের বিরুদ্ধে গত বুধবার (৯ ফেব্রুয়ারি) সেনবাগ থানায় মামলা করে ভুক্তভোগী কিশোরী। 

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে।অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে বৃহস্পতিবার বিকেলেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ধর্ষণের শিকার কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  

 

 

কিউএনবি/আয়শা/১০ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit