সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ভারতে চলন্ত বাসে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২ বাংলাদেশের সঙ্গে ফারাক্কা চুক্তি নবায়নের বিষয়ে সতর্কবার্তা দিল পশ্চিমবঙ্গ রামমন্দিরে ৪ কোটি রুপির চেক, অ্যাকাউন্টে মিলল ৪ রুপি বিবাহিত পুরুষদের যে বিষয়ে সতর্ক করলেন অমিতাভ বচ্চন সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন বেকার হয়ে গেলেই মনে হয় পাপ করেছি, পপিকে খোঁচা বাপ্পারাজের কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুরে মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ ইমরান খান ইস্যুতে ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ৩৯ বছর এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়ল পাকিস্তান

বাদ দেয়ার জন্য নিজেই অনুরোধ করেছিলেন রিজওয়ান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৮ Time View

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে ফর্ম ভালো যায়নি রিজওয়ানের। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ৬ ইনিংসে কেবল ১৪১ রান করেছিলেন এ তারকা। এ কারণে ইচ্ছা করেই কিউইদের বিপক্ষে সরফরাজকে খেলানোর কথা বলেন তিনি। এ সম্পর্কে ক্রিকেট পাকিস্তানকে দেয়া এক সাক্ষাৎকারে রিজওয়ান বলেন, ‘আপনারা হেড কোচ সাকলাইন মুশতাককে জিজ্ঞেস করতে পারেন। দেখেন, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর আমি কী বলেছিলাম। সরফরাজকে পারফর্ম করতে দেখে ভালো লাগছে। আমার যে ফর্ম, তাতে একাদশে সুযোগ ডিজার্ভ করি না।’

কোচ মুশতাক ও অধিনায়ক বাবর আজমকে রিজওয়ান অনুরোধ করেছিলেন তাকে যেন বাদ দেয়া হয়। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমি কোচ ও অধিনায়ককে বলেছিলেন যেন আমাকে বাদ দিয়ে সরফরাজকে নেয়া হয়। কারণ আমার ফর্ম ভালো যাচ্ছিল না। এই কথোপকথনে আরও দুজন প্লেয়ার ছিল।’

নিউজিল্যান্ডের বিপক্ষে সুযোগ পেয়ে দারুণ সময় কাটান সরফরাজ। ২ ম্যাচের সিরিজে তিনি হন সর্বোচ্চ রানসংগ্রাহক। ৪ ইনিংসে তার ব্যাট থেকে আসে ৩৩৫ রান। এরমধ্যে তিন ইনিংসে হাফসেঞ্চুরি ও এক ইনিংসে সেঞ্চুরি করেন তিনি। তাতে কিউইদের বিপক্ষে দুই ম্যাচের সিরিজেই ড্র করতে সক্ষম হয় পাকিস্তান।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit