আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমার থানা পুলিশের উদ্যোগে মাদ্রাসা ও এতিমখানার শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে থানা কার্যালয়ে ডোমার হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৩৫ জন অসহায় শিশুর মাঝে কম্বল বিতরণ করেন মানবিক পুলিশ কর্মকর্তা থানা অফিসার ইনচার্জ মাহামুদ উন-নবী।
এ সময় ওসি (তদন্ত) মাসুদ করিম, এসআই আমজাদ হোসেন, কাওছার আলী, শকিল মাহামুদ, চন্দন রায় সহ অনেকে উপস্থিত ছিলেন। অফিসার ইনচার্জ মাহামুদ উন-নবী জানান, আল্লাহ পাক কুরআন শিক্ষাকে ফরজ করেছেন। আমরা অনেকে সন্তানদের কতনা যতোনবড় বড় ¯কুলে আরাম আয়েশে লেখাপড়া করাই। কিন্তু কুরআন শিক্ষা যারা করে সেই কুরআনের পাখীরা অনেক কষ্ট করে মেঝেতে শুয়ে কুরআন শিক্ষা করে। তাই তাদের কথা চিন্ত করে আমার পক্ষথেকে সামান্য উপহার মাত্র। এ সময় শিশুদের যত্নশীল করে গড়ে তুলতে মাদ্রাসা কতৃপক্ষকে পরামর্শ প্রদান করেন।
কিউএনবি/আয়শা/০৯ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:০৮