সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ বলে মন্তব্য কর্ণাটকের মন্ত্রীর ভারতে চলন্ত বাসে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২ বাংলাদেশের সঙ্গে ফারাক্কা চুক্তি নবায়নের বিষয়ে সতর্কবার্তা দিল পশ্চিমবঙ্গ রামমন্দিরে ৪ কোটি রুপির চেক, অ্যাকাউন্টে মিলল ৪ রুপি বিবাহিত পুরুষদের যে বিষয়ে সতর্ক করলেন অমিতাভ বচ্চন সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন বেকার হয়ে গেলেই মনে হয় পাপ করেছি, পপিকে খোঁচা বাপ্পারাজের কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুরে মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ ইমরান খান ইস্যুতে ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

নতুন তিন রেলপথ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৪ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন তিনটি প্রকল্পের আওতায় বাংলাদেশ রেলওয়ের নবনির্মিত ৬০ দশমিক ২০ কিলোমিটার রেলপথ উদ্বোধন করেছেন।

আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসবভন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব রেলপথ উদ্বোধন করেন।

এর মধ্যে পাবনার ঈশ্বরদীতে রূপপুর রেলস্টেশনটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মালপত্র ও যন্ত্রপাতি আনার সুবিধার্থে নির্মাণ করা হয়েছে। স্টেশনটি চালু করতে ৩৩৫ কোটি ৬৮ লাখ টাকায় ২৬ কিলোমিটার নতুন রেললাইন নির্মাণ করা হয়েছে। ব্রিটিশ আমলে নির্মিত লাইনটিতে ট্রেন চলাচল প্রায় ৩৫ বছর ধরে বন্ধ ছিল।

এছাড়া ঢাকা-চট্টগ্রাম রেলপথকে ডাবল লাইনে উন্নীত করতে আখাউড়া-লাকসাম সেকশনে ৭২ কিলোমিটার ডুয়েলগেজ ডাবল লাইন করা হচ্ছে। ৬ হাজার ৫০৪ কোটি টাকার এই প্রকল্পের কাজ ৯ বছরেও শেষ হয়নি। এই রুটের কসবা থেকে মন্দবাগ ও শশীদল থেকে রাজাপুর পর্যন্ত ১৫ কিলোমিটার ডুয়েলগেজ ডাবল লাইনে ট্রেন চলাচলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এর আগে এই লাইনের লাকসাম থেকে কুমিল্লা পর্যন্ত ২৩ কিলোমিটার ডাবল লাইন গত বছরের সেপ্টেম্বরে ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। বাকি ৩৪ কিলোমিটারের কাজ চলতি বছরের আগামী জুনে শেষ করার কথা থাকলেও প্রকল্পের মেয়াদ এক বছর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত তৃতীয় ও চতুর্থ ডুয়েলগেজ নির্মাণকাজ চলছে। এ প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত দ্বিতীয় ডুয়েলগেজ রেললাইন। ১২ কিলোমিটার দীর্ঘ টঙ্গী-জয়দেবপুর অংশে নির্মিত দ্বিতীয় লাইনে ট্রেন চলাচলের উদ্বোধন করেন সরকারপ্রধান। ভারতীয় ঋণে ১ হাজার ১০৬ কোটি টাকার এই প্রকল্পের সব কাজ শেষ হতে আরও বছরখানেক সময় লাগবে। টঙ্গী-জয়দেবপুর সেকশনে দ্বিতীয় লাইন চালু হওয়ায় ১৫ থেকে ২০ মিনিট সময় সাশ্রয় হবে।

এ সময় টঙ্গী-জয়দেবপুর অংশে উপস্থিত ছিলেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। অনুষ্ঠানের অপর প্রান্তে কুমিল্লার শশীদল থেকে রাজাপুর, পাবনার ঈশ্বরদীর রূপপুর এবং টঙ্গী ও জয়দেবপুর সেকশনে উপস্থিত ছিলেন সংশ্লিষ্টরা।

কিউএনবি/অনিমা/০৯ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit