বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ জসিম

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮১ Time View

ডেস্ক নিউজ : জন্ম থেকেই দুই হাত নেই জসিম মাতুব্বরের। তাই অদম্য মেধাবী জসীম পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় ৪ দশমিক ২৯ পেয়ে উত্তীর্ণ হয়েছে। লেখাপড়া শেষ করে মানুষ গড়ার কারিগর শিক্ষক হতে চাই সে।

জসিম মাতুব্বর জানায়, ফরিদপুর সিটি কলেজের বিএম শাখা থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে ৪ দশমিক ২৯ পেয়ে পাশ করে সে। চার ভাই এক বোনের মধ্যে সে সবার বড়। পড়ালেখা শেষ করে পরিবারের দায়িত্ব কাঁধে নিতে চাই। সবার দোয়া ও সহযোগিতা চেয়েছে সে।

জসিম ফরিদপুরের নগরকান্দা উপজেলার কদমতলী গ্রামের উত্তরপাড়ার দরিদ্র কৃষক হানিফ মাতুব্বরের ছেলে। নগরকান্দা বাজারে পা দিয়ে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করে সে।

জসিম মাতুব্বরের বাবা হানিফ মাতুব্বর বলেন, জসিম জন্মের পর থেকে প্রতিবন্ধী। তার দুটি হাত নেই। স্বাভাবিক চলাফেরাও ঠিকমতো করতে পারে না। তবে জসিম বেশ মেধাবী। বাবা হিসেবে তার এ সাফল্যে আমি গর্বিত।

নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার বলেন, জসিম মাতুব্বর একজন অদম্য মেধাবী শিক্ষার্থী। জসিম পা দিয়ে লিখে এবার এইচএসসি পাশ করেছে। তার প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করব।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক বলেন, মেধাবী অদম্য জসিম মাতুব্বরের লেখাপড়ার বিষয়ে এবং সামনের দিকে এগিয়ে যেতে নিয়ম অনুযায়ী সাধ্যমতো সাহায্য সহযোগিতার চেষ্টা করা হবে।

কিউএনবি/অনিমা/০৮ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit