সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

পুঠিয়ায় স্কুলের প্রধান শিক্ষক কে লাঞ্ছিত করার ঘটনায় শিক্ষক- শিক্ষার্থীদের মানববন্ধন 

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০২ Time View
 নিজস্ব প্রতিবেদক : রাজশাহী পুঠিয়া উপজেলার সৈয়দ করম আলী শাহ্ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর ও অবরুদ্ধ করে রাখার ঘটনায় ( ০৮ফেব্রুয়ারি) বেলা ১২ টার সময় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিড়ালদহ সৈয়দ করম আলী শাহ্ উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
গত-(০৬ফেব্রুয়ারি)রাজশাহী পুঠিয়া উপজেলার সৈয়দ করম আলী শাহ্ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কোরবান আলী অবরুদ্ধ অবস্থায় থেকে জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল দিলে  কল পেয়ে ওই শিক্ষককে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে পুঠিয়া থানা পুলিশ ।
এঘটনায় রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ আব্দুস সামাদ মোল্লার বিরুদ্ধে মারধোর ও লাঞ্ছিত করার অভিযোগ এনে পুঠিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছে সৈয়দ করম আলী শাহ্ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কোরবান আলী
(৬ ফেব্রুয়ারি) সোমবার সকালে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুস সামাদ মোল্লা ১০-১৫ জন যুবককে নিয়ে ওই বিদ্যালয়ে প্রবেশ করেন। পরে তিনি আলোচনার এক পর্যায়ে পকেট থেকে একটি কাগজ বের করে  প্রধান  শিক্ষক কোরবান আলীকে সাক্ষর করতে বলেন। প্রধান শিক্ষক সাক্ষর না করায় আব্দুস সামাদ মোল্লা তার কলার ধরে টানাটানি করেন। 
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্যরত কালে সৈয়দ করম আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কোরবান আলী বলেন, সৈয়দ করম আলী শাহ্ উচ্চবিদ্যালয়ে করোনাকালীন একটি এডহক কমিটি করা হয়েছিল। দীর্ঘদিন থেকে সেই কমিটি বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য কার্যক্রম শুরু করেছিলাম। কিন্ত গত-(৬ ফেব্রুয়ারি) হটাৎ করে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুস সামাদ মোল্লাসহ স্থানীয় ১০থেকে১৫ জন ব্যক্তি আমার কাছে এসে একটি লিখিত কাগজে সাক্ষর করতে বলে। 
আমি ওই কাগজে সাক্ষর করতে অপারগতা প্রকাশ করলে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুস সামাদ মোল্লা আমার কলার ধরে টানাটানি করে এবং আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে। পরে আমাকে মারার জন্য তেড়ে আসলে আমি বিদ্যালয়ের টয়লেটে আশ্রয় নেই। সেখান থেকে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিলে পুঠিয়া থানা পুলিশ এসে আমাকে উদ্ধার করে।
আমার মত আর কোন শিক্ষক কে লাঞ্ছিত না করতে পারে এর জন্য আমি রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ আব্দুস সামাদ মোল্লার দৃষ্টান্ত শাস্তির দাবি জানাচ্ছি। আমরা মানববন্ধন কর্মসূচি পালন করার জন্য পুঠিয়া উপজেলা পরিষদ চত্বরে আসার সময় রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ আব্দুস সামাদ মোল্লার লোকজন আমাদের রাস্তা রোধ করে পরে আমরা প্রশাসনের সহয়তায় পুঠিয়া উপজেলা পরিষদ চত্বরে আশি।

 

কিউএনবি/আয়শা/০৮ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit