রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের কর্মসূচি পাল্টাপাল্টি নয়: কাদের

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচিগুলো কারও সঙ্গে পাল্টাপাল্টি নয়। এ কথা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আগামী নির্বাচন পর্যন্ত প্রায় প্রতিদিনই সারা বাংলাদেশে বিভাগ, জেলা, উপজেলা, মহানগর, থানা, ইউনিয়নে প্রয়োজনে ওয়ার্ড পর্যায়ে কর্মসূচি থাকবে। এখানে কারও সঙ্গে পাল্টাপাল্টি নয়। এটা আমাদের কর্মসূচিরই অংশ। আমরা আমাদের কর্মসূচি পালন করছি।

মঙ্গলবার রাজধানীর মৎস্য ভবন মোড়ে ‘নিরাপদ সড়ক চাই’ রোড শোতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। দলের পরবর্তী রাজনৈতিক কর্মসূচি কী জানতে চাইলে সাংবাদিকদের তিনি  বলেন, ২০১৩-১৪ সালে বিএনপির নেতৃত্বে আগুন-সন্ত্রাস, রাস্তার পাশে গাছ কাটা, রেলস্টেশন পুড়িয়ে ফেলা, ভূমি অফিসসহ বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ হয়েছিল। আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ সতর্ক পাহারায় থাকবে।

এর আগে মঙ্গলবার দুপুরে গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ইচ্ছাকৃতভাবে, উদ্দেশ্যমূলকভাবে সন্ত্রাস সৃষ্টি করতে চায়। যে কারণে বিএনপির প্রত্যেকটি কর্মসূচির বিপরীতে তারা পাল্টা কর্মসূচি দিচ্ছে। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের আসল চরিত্র প্রকাশ পাচ্ছে। আওয়ামী লীগ একটা সন্ত্রাসের দল।  তারা সন্ত্রাস সৃষ্টি করে, অস্থিতিশীল অবস্থা তৈরি করে দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে চায়।

 

 

কিউএনবি/আয়শা/০৮ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit