বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

রাজশাহী মহানগরীতে ৪০ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

সাঈদুর রহমান সাঈদ, রাজশাহী প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮২ Time View

সাঈদুর রহমান সাঈদ, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজাসহ চারজনকে আটক করেছে। গতকাল রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর খানসামার চক মিয়াপাড়া নামক এলাকায় এ অভিযান চালায় র‌্যাব। আটককৃতরা হলো, রাজশাহীর পবা হরিপুর এলাকার মুকুল হোসেনের ছেলে নাইমুল ইসলাম (২৭), রাজশাহী মহানগরীর দ্যা নিউ বুধপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে রাশিদুল হক (২৫), রাজশাহী মহানগরীর রায়পাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে রনি খান (২৮) ও ফেতরাপাড়া এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে মিলন হোসেন (৩৫)।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার মিয়াপাড়া খানসামার চক এলাকার সাধারণ গ্রন্থাগারের সামনে কিছু মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যসহ বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব ওই এলাকায় অভিযান চালায়। পরে সেখান থেকে সন্দেহভাজন হিসাবে চারজনকে আটক করে। আটকের পর তাদের কাছে তল্লাশী চালিয়ে ৪০ কেজি গাঁজা, ৬টি মোবাইল, ১২টি সীমকার্ড, একটি ইজিবাইক, একটি মোটরসাইকেল উদ্ধার হয়।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, ওই গাঁজা রাজশাহী মহানগরসহ আশপাশের মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রিয়ের উদ্দেশ্যে তারা সেখানে অবস্থান করছিল। তারা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। পরে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/০৮ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit