বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

রাজশাহী কলেজিয়েট স্কুলের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ সাঈদুর রহমান সাঈদ,রাজশাহী প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২০ Time View

সাঈদুর রহমান সাঈদ, রাজশাহী প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দক্ষতার সঙ্গে দেশটা চালাচ্ছেন, তাতে আমরা সবাই যদি তাঁর কথা মেনে চলি, তাহলে আমাদের ইনশাল্লাহ ভবিষ্যতে হতাশ হবার কিছু নেই। আমরা আমাদের নিজেদের টাকায় বিশ্বের বিস্ময় পদ্মা সেতু নির্মাণ করতে পেরেছি। সেই পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়ার কী যে আনন্দ। কিছুদিন আগে মেট্রোরেলের উদ্বোধন হয়েছে। পর্যায়ক্রমে মেট্রোরেলে দূরত্ব বাড়ছে। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল নির্মাণ কাজ প্রায় শেষ। আগামী দুই/এক মাসের মধ্যে এই টানেলের উদ্বোধন হবে।

দক্ষিণ এশিয়ায় নদীর নিচ দিয়ে কোন টানেল নেই, যেটি বাংলাদেশে হয়ে গেছে। ঈশ^রদীর রূপপুরে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে। এই রকম অসংখ্য দৃষ্টান্তবাংলাদেশে একের পর এক হয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে স্বয়ংসম্পন্ন করছেন।গতকাল রাজশাহী কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণের পাশাপাশি আব্দুল মতিন মেধাবৃত্তি, সতীর্থ ৭৪ বৃত্তি, আসফিয়া আজফার বৃত্তি, ফজলার রহমান মেমোরিয়াল বৃত্তি প্রদান করা হয়। রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ড. নুরজাহান বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সতীর্থ-৭৪ এর সভাপতি প্রকৌশলী একেএম খাদেমুল ইসলাম ফিকশন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৮ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit