বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

রাজশাহী জেলার পবা উপজেলার দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মোঃ সাঈদুর রহমান সাঈদ,রাজশাহী প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১৮ Time View

সাঈদুর রহমান সাঈদ, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী জেলার পবা উপজেলার দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ গতকাল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। প্রধান অতিথি‘র বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, ক্রীড়াই শক্তি, শরীর সুস্থ্য রাখতে ক্রীড়ার কোন বিকল্প নাই। তাই লেখাপড়ার সাথে সাথে শিক্ষার্থীদের অবশ্যই খেলাধুলায় অংশ নিতে হবে।

শিক্ষার্থীদের প্রতি আমার বিশেষ অনুরোধ, তোমরা মাদক ও সন্ত্রাস থেকে দূরে থাকবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তিনি বলেন, মা-বাবাকে যে সম্মান দিতে হয় ঠিক শিক্ষকদেরও সেই সম্মান দিতে হবে। এসময় তিনি জেলা পরিষদ থেকে বরাদ্দকৃত অর্থ দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ে প্রদান করা হবে বলে আশ্বস্ত করেন এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে অগ্রণী ভুমিকা রাখবেন।

বক্তব্যের শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার সহ মেধা পুরস্কার প্রদান করেন।এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ৩ নং দামকুড়াহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, ৭ নং দেওপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল, রাজশাহী জেলা পরিষদের সদস্য ও দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ের প্রস্তাবিত সভাপতি তাফিকুল ইসলাম ও সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল মান্নান। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলী। অনুষ্ঠানের সঞ্চলনা করেন সহকারী শিক্ষক মনোয়ার হোসাইন।

কিউএনবি/অনিমা/০৮ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit