শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

কুয়াকাটায় বাজপাখি উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬২ Time View

ডেস্ক নিউজ : পর্যটন কেন্দ্র কুয়াকাটার তুলতালী গ্রামের একটি বিলে খাবার নিয়ে কুকুরের সঙ্গে বাজপাখির তুমুল যুদ্ধ চলছিল। বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ। এমন দৃশ্য দেখেছেন ওই গ্রামের আনেকেই। এতে পাখিটির বাঁ পাশের পাখায় কিছুটা ক্ষত হয়। খবর পেয়ে মঙ্গলবার বেলা ১১টার দিকে আহত অবস্থায় পাখিকে উদ্ধার করে অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। এদিকে উদ্ধার হওয়া বিলুপ্ত প্রজাতির বাজপাখিটি একনজর দেখতে ভিড় করছে গ্রামবাসীরা।

স্থানীয় বাসিন্দা মো. মোকছেদ আলী জানান, ছোট বেলায় এমন বাজ পাখি প্রায়ই দেখা যেত। এটি পথ ভুলে হয়তো এ এলাকায় এসেছে । ক্ষুদার কারনে ওই মাঠে নেমেছে বলে তিনি ধারনা করছেন।

অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্য আরিফুল ইসলাম বলেন, বাজপাখিটি খাবার নিয়ে একটি কুকুরের সঙ্গে ধস্তাধস্তি করছিল। এতে পাখিট কিছুটা আহত হয়েছে। আমরা খবর পেয়ে উদ্ধার করে নিয়ে আসি। প্রাথমিক চিকিৎসা শেষে পাখিটি অবমুক্ত করা হবে তিনি সাংবাদিকদের জানান।

মহিপুর বন বিভাগেরে  কর্মকর্তা আবুল কালাম জানান, ঘটনাস্থলে বিট অফিসারকে পাঠানো হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

কিউএনবি/অনিমা/০৭ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit