মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি” ‘শান্তিচুক্তির পরও বন্ধ হয়নি সন্ত্রাস-চাঁদাবাজি’ পাহাড়ে নতুন করে পিসিএনপির ৮ দাবি রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

ফুলবাড়ীর পল্লীতে জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আজিজুল হক গুরুত্বর আহত

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১৩ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউপির মোক্তারপুর (ডাঙ্গাপাড়া) গ্রামে পূর্বের সত্রুতায় ও জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আজিজুল হক গুরুত্বর আহত। ফুলবাড়ী থানায় গতকাল মঙ্গলবার মোঃ গোলাম হোসেন এর দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গবার সকাল ৭টায় মোক্তারপুর মৌজার জেএল নং-৬৭, খতিয়ান নং-৪২৪, দাগ নং-৩৭৩ এর সোয়া ১০ শতক জমিতে একই গ্রামের মৃত আবুল খায়ের এর পুত্র মোঃ আজিজুল হক তার পয়ত্রিক সম্পত্তিতে ঘাস কাটার জন্য গেলে মোঃ আনোয়ার হোসেন (৪৫), মোঃ হাসানুর রহমান সোহাগ (৩৫), মোঃ মোকারাম হোসেন (৪৬), মোঃ দেলোয়ার হোসেরন (৪২), মোঃ মিজানুর রহমান (৩৯) উভয়ের পিতা মোঃ মতিবুল, মোছাঃ হোসনে আরা স্বামী মোঃ মতিয়ার রহমান, মোছাঃ মোরশেদা বেগম (৩২), স্বামী মোঃ মমিনুল ইসলাম, সর্ব সাং-মোক্তাপুর (ডাঙ্গাপাড়া), ফুলবাড়ী, দিনাজপুর।

তারা দলবদ্ধ হয়ে তার জমিতে ধারলো অস্ত্র , বাঁশের লাঠি ও লোহার রড নিয়ে মোঃ আজিজুল হক কে বেধম মারপিট করে। এতে আজিজুল হক গুরুত্বর আহত হলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে স্থানীয় লোকজন ও তার আত্মিয় স্বজন ঘটনা স্থলে গিয়ে তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। তার অবস্থা গুরুত্বর হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এই ঘটনায় গতকাল মঙ্গলবার গোলাম হোসেন ৭ জন কে আসামী করে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রফুল আলম এর সাথে কথা বললে তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে আনোয়ার গংরা প্রতিপক্ষ গোলাম হোসেন এর পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি প্রদর্শন করে। মামলার বাদী মোঃ গোলাম হোসেন প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়েছেন।

কিউএনবি/অনিমা/০৭ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit