রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

রেকর্ডের খুব কাছে বিয়ন্সে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৭ Time View

বিনোদন ডেস্ক : মার্কিন গায়িকা ও নৃত্যশিল্পী বিয়ন্সে গ্র্যামি জিতে রেকর্ডের খুব কাছে পৌঁছে গেলেন। আর মাত্র দুটি গ্র্যামি জিতলেই সলতিকে ছাড়িয়ে বিয়ন্সে গড়বেন নতুন ইতিহাস।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসেছে গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৫তম আসর। এবারের আসরে এখন পর্যন্ত দুটি গ্র্যামি জিতেছেন বিয়ন্সে। এর মধ্য দিয়ে সবচেয়ে বেশি গ্র্যামি জয়ী হিসেবে ইতিহাস তৈরির আরও কাছে পৌঁছে গেছেন তিনি।শুরুতেই এবার সেরা ড্যান্স রেকর্ডিং ও সেরা আর অ্যান্ড বি পারফরম্যান্স ক্যাটাগরিতে দুটি গ্র্যামি জিতে নেন বিয়ন্সে। ড্যান্স রেকর্ডিং ক্যাটাগরিতে ‘ব্রেক মাই সোল’ গানের জন্য এবং আর অ্যান্ড বি পারফরম্যান্স ক্যাটাগরিতে ‘প্লাস্টিক অফ দ্য সোফা’ গানের জন্য গ্র্যামি জেতেন তিনি।

গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৫তম আসরে দুটি পুরস্কার পাওয়ায় এখন পর্যন্ত বিয়ন্সের গ্র্যামির সংখ্যা দাঁড়িয়েছে ৩০টিতে। আর একটি গ্র্যামি জিতলেই ইতিহাসের সবচেয়ে বেশি গ্র্যামি বিজয়ী জর্জ সলতির রেকর্ড স্পর্শ করবেন তিনি। আর দুটি জিতলেই সলতিকে ছাড়িয়ে গড়বেন নতুন ইতিহাস।

এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডের মূল অনুষ্ঠান শুরু হয় লস অ্যাঞ্জেলেসের স্থানীয় সময় বিকেল ৫টায়। কমেডিয়ান ট্রেভর নোয়াহ তৃতীয়বারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠান উপস্থাপনা করছেন।

কিউএনবি/অনিমা/০৭ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit