মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম

এবার লাতিন আমেরিকার আকাশে চীনের বেলুন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পর এবার লাতিন আমেরিকার  আকাশে দেখা দিয়েছে চীনের সন্দেহভাজন বেলুন।

চীন বলছে, একটি বেলুন পথ হারিয়ে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের আকাশে ঢুকে পড়েছে।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মাও নিং বলেন, ‘‘মনুষ্যবিহীন উড়োযানটি চীন থেকে গেছে বলে প্রতীয়মান হয়েছে। সীমিত স্বয়ংক্রিয় ক্ষমতার ডিভাইসটি নির্ধারিত পথ থেকে গুরুতরভাবে বিচ্যুত হয়ে ঘটনাক্রমে লাতিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে প্রবেশ করেছে।”

এর আগে, যুক্তরাষ্ট্রের আকাশে ভেসে বেড়ানো সন্দেহজনক নজরদারি চীনা বেলুন ভূপাতিত করা হয়েছে সাউথ ক্যারোলাইনায় একটি যুদ্ধ বিমান থেকে চীনা বেলুন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হলে তা ভূপতিত হয়। বেলুনটি ভূপাতিত করার নির্দেশ দেন প্রেসিডেন্ট জো বাইডেন। 

তবে জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে এর ধ্বংসাবশেষ যাতে উন্মুক্ত জলাভূমির উপরে পড়ে তা নিশ্চিত করার আহবান জানান তিনি। 

যুক্তরাষ্ট্রের উপকূল থেকে ছয় নটিক্যাল মাইল দূরে আটলান্টিকের উপরে বেলুনটিতে আঘাত করা হয়। পরে এর অংশ সমুদ্রে ছড়িয়ে পড়ে, যা সংগ্রহ করে পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তা। 

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে চীন। বলছে, এতে দুই দেশের সম্পর্কে গুরুতর প্রভাব পড়বে। 

কিউএনবি/অনিমা/০৭ ফেব্রুয়ারী ২০২৩/সকাল ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit