বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ফের বাড়লো স্বর্ণের দাম ডনের সেই অন্তরঙ্গ ছবির বিষয়ে যা জানালেন সামিরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

খাটের উপর পড়ে ছিল দুই সন্তানের জননীর গলাকাটা লাশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৩ Time View

ডেস্ক নিউজ : নড়াইলের লোহাগড়ায় শেফালী বেগম আন্না (৫০) নামের দুই সন্তানের জননীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘরে খাটের উপর তার লাশ পড়ে ছিল। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা বঁটি জব্দ করেছে।

জানা গেছে, লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জাহাজের মাস্টার আলীম শেখের স্ত্রী শেফালী বেগম রোববার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। সোমবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত শেফালীর কোনো সাড়াশব্দ না পেয়ে একই বাড়ির পাশের ঘরের দেবরের স্ত্রী পারুল বেগম ও দেবরের ছেলে আকাশ শেখ শেফালী বেগমকে ডাকাডাকি করতে থাকেন।

সাড়া না পেয়ে তারা শেফালীর ঘরের পেছনের একটি দরজা খোলা দেখে ঘরের মধ্যে প্রবেশ করেন। এ সময় তারা ঘরের মধ্যে খাটের উপর শেফালীর গলাকাটা লাশ এবং ঘরের মালামাল ও আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখে চিৎকার দিলে প্রতিবেশী লোকজন এসে লোহাগড়া থানা পুলিশে খবর দেন।

শেফালীর স্বামী জাহাজ নিয়ে বর্তমানে ভারতে অবস্থান করছেন। ছেলে মেহেদী হাসান পড়ালেখার জন্য ঢাকায় এবং মেয়ে নাহিদা আক্তার এলাকার একটি মাদ্রাসায় আবাসিক শিক্ষার্থী হিসেবে সেখানে থেকে পড়ালেখা করেন।

শেফালীর দেবর আবেদ শেখ জানান, ভাবি তার ঘরে একাই থাকতেন। ঘরের মালামাল এলোমেলো দেখে ধারণা করা হচ্ছে অজ্ঞাতনামা চোরেরা চুরি করার সময় চিনে ফেলার কারণে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

লোহাগড়া থানার ওসি নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে জোর তদন্ত চলছে।

কিউএনবি/অনিমা/০৬ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit