বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

খাগড়াছড়িতে ২দিন ব্যাপি জনশৃঙ্খলা ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে ২দিন ব্যাপি জনশৃঙ্খলা ব্যবস্থাপনা (Public Order Management) প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ফেব্রুয়ারি ২০২৩ইং) খাগড়াছড়ি পুলিশ লাইন্সে  কনস্টেবল হতে এসআই(সঃ/নিঃ) পদমর্যাদার পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে “দুই দিন মেয়াদী জনশৃঙ্খলা ব্যবস্থাপনা (Public Order Management) প্রশিক্ষণ কর্মসূচির ১ম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি  পুলিশ সুপার  মোঃ নাইমুল হক পিপিএম । 

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি  পুলিশ সুপার  মোঃ নাইমুল হক পিপিএম   প্রশিক্ষণরত পুলিশ সদস্যদের উদ্দেশ্য বলেন, মাননীয় আইজিপি  মহোদয়ের নির্দেশক্রমে পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মসূচি কার্যক্রম অব্যাহত থাকবে। প্রশিক্ষণের মধ্যে দিয়ে পেশাগত দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা ও সামর্থ্য বিকাশ ঘটে এবং পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে অর্পিত দায়িত্বের প্রতি পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধি পাবে বলে জানান তিনি। এসময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জিনিয়া চাকমা ‘সহ  খাগড়াছড়ি  জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit