রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

মারা গেছেন সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমেদ

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ মারা গেছেন।

রবিবার দিবাগত রাত ১২টা ৪৭ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই সাংসদ।

চট্টগ্রামের এই প্রবীণ নেতার মৃত্যুতে তাৎক্ষণিক গভীর শোক প্রকাশ করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক আতাউর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, পেশাজীবী সমন্বয় পরিষদ, চট্টগ্রামের সভাপতি প্রফেসর ডা.একিউ এম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম নাগরিক আহ্বায়ক সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর আবু তাহের চৌধুরী, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী।

উল্লেখ্য, বোয়ালখালী-চান্দগাঁও আসনের সংসদ সদস্য ও জাসদ নেতা মঈনুদ্দিন খান বাদলের মৃত্যুর পর ২০২০ সালের ১৩ জানুয়ারি শূন্য আসনে উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

মোসলেম উদ্দিন আহমেদ ১৯৬৯ সালে ছাত্রলীগের সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম শাখার সহসভাপতি হিসেবে নিযুক্ত হন। পরে চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৭০ সালে ছাত্রলীগের চট্টগ্রাম শহর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি ১৯৮২ সালে ছাত্রলীগের চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত হন। বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার বর্তমান সভাপতির দায়িত্বে ছিলেন তিনি।

কিউএনবি/অনিমা/০৬ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit