শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে  জাতীয় গ্রন্থাগার দিবস -২০২৩ উদযাপন।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩২৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : “পড়িলে বই আলোকিত হই না পড়িলে বই অন্ধকারে রই” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে খাগড়াছড়িতে  জাতীয় গ্রন্থাগার দিবস -২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র্র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৫ ফেব্রুয়ারি ২০২৩ইং )সকালের দিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও জেলা সরকারি গ্রন্থাগার এর আয়োজনে জেলা গ্রন্থাগার থেকে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে র্র্যালি বের হয়ে খাগড়াছড়ি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে  খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে এসে শেষ করে। খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য নীলোৎপল খীসা’র সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

এসময়  খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.জেড.এম. নাহিদ হোসেন, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. মোসলেম উদ্দিন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি জেলা সরকারি গ্রন্থাগার লাইব্রেরিয়ান ওয়েন চাকমা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথির  বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, উন্নত জাতি বিনির্মানে শিক্ষার গুরুত্ব অপরিসীম। দেশ ও জাতির  উন্নতির জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। তাই বর্তমান সরকার শিক্ষার উপর গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি সরকার উপজাতীয়দের নিজস্ব মাতৃভাষার উপর গুরুত্ব দিয়ে আলাদা পাট্যবই প্রকাশ করেছেন।

 

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit