রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

‘পাঠান’ ছবির আসল আয় কত? মোক্ষম জবাব শাহরুখের

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৬ Time View

বিনোদন ডেস্ক : মুক্তির আগে ‘পাঠান’ সিনেমার প্রচার সোশ্যাল মিডিয়াতেই সেরে ফেলেছেন শাহরুখ খান। আর এক্ষেত্রে তার বড় হাতিয়ার ছিল ‘AskSRK’ প্রশ্নোত্তর পর্ব। যখনই ইচ্ছে হয় তখনই টুইটারে প্রশ্নোত্তর পর্বটি শুরু করে দেন বলিউড বাদশা। এবার ছবির আসল আয় নিয়ে প্রশ্ন উঠতেই দিলেন মোক্ষম উত্তর।

শনিবার শাহরুখ ‘AskSRK’ হ্যাশট্যাগ দিয়ে প্রশ্নোত্তর পর্ব শুরু করতেই নানা মন্তব্য ও প্রশ্ন আসতে থাকে। সময় সুযোগ মতো কিছু প্রশ্নের উত্তর দেন তিনি। এর মধ্যেই একজন লেখেন, “‘পাঠান’ ছবির আসল আয় কত?” উত্তর দিতে দেরি করেননি শাহরুখ। লেখেন, “৫০০০ কোটি ভালবাসা, ৩০০০ কোটি প্রশংসা, ৩২৫০ কোটি আলিঙ্গন… ২ বিলিয়ন হাসিমুখ আর এখনও এর পালা চলছে। তোর অ্যাকাউন্টেন্ট কী বলছে ভাই?”

‘পাঠান’-এর সমালোচনা করতে গিয়ে আরও একজন কড়া জবাব পেয়েছেন। “পাঠান সিনেমার প্রথম ভাগটা ভাল, কিন্তু পরবর্তী পর্ব আশাহত করেছে। আপনার কী মনে হয়?” শাহরুখ খানকে এমনই প্রশ্ন করেছিলেন একজন। রসিকতার ছলেই তাকে অভিনেতা লেখেন, “কোনও সমস্যা নেই। যার যার যেমন পছন্দ। সিনেমা হলে পাঠান-এর প্রথম ভাগটা দেখে নিন তারপর এই উইএন্ডে অন্য কোনও সিনেমার শেষ ভাগ দেখে নিন।” এমন জবাব কিং খানই দিতে পারেন, বলছেন অনুরাগীরা।

উল্লেখ্য, নয় দিনে সাতশো কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে ‘পাঠান’। দশ দিনে ছবির ব্যবসা ৭২৯ কোটি টাকা। যশরাজ ফিল্মসের স্পাই ফিল্মের যুদ্ধে সর্বকালের সেরা শাহরুখের কামব্যাক ছবি। এর আগে সলমন খানের ‘এক থা টাইগার’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মোট ৩১৮.১৯ কোটি টাকা ও ৫৫৯.৮৬ কোটি টাকা আয় করেছিল। হৃতিক রোশন ও টাইগার শ্রফ অভিনীত ‘ওয়ার’ সিনেমার আয় ৪৭৭ কোটি টাকা। আগামী সপ্তাহেই আটশো কোটির ক্লাবে ঢুকে যাবে ‘পাঠান’। এমনটাই ধারণা চলচ্চিত্র বিশেষজ্ঞদের।

সূত্র: সংবাদ প্রতিদিন

কিউএনবি/অনিমা/০৫ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit