মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

খাগড়াছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষথেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন। 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে অসহায় ও দুস্থ সু‌বিধা ব‌ঞ্চিত  শীর্তাত মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে তিন শতাধিক  শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৪ জানুয়ারি ২০২৩ইং) সকালের দিকে খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ী ইউনিয়ন পরিষদ’র কার্যালয়ের সামনে  শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার এর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি।

শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে গোলাবাড়ি ইউনিয়ন এর  সচিব তপন বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি বলেন, উন্নয়নের অপর নাম শান্তি বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাদেশ গড়া। তার সপ্ন বাস্তবায়নের জন্য সুযোগ্য কন্যা, উত্তরসূরি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি দেশের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের সরকার।

এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসা, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদের সদস্য শুভ মঙ্গল চাকমা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য এড. আশুতোষ চাকমা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা,সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ    উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৪ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit