বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

ভূমধ্যসাগরে ১০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরে নারী ও শিশুসহ অন্তত ১০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। তিউনিসিয়া থেকে ইতালি যাওয়ার পথে এই ঘটনা ঘটে। ইতালির কোস্টগার্ডের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নিহতদের মধ্যে তিন নারী ও এক শিশু রয়েছে।

এর আগে বৃহস্পতিবার ইতালীয় কোস্টগার্ডকে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকাটির কথা মাল্টার কর্তৃপক্ষ। কারণ ভূমধ্যসাগরের যে স্থানে নৌকাটি শনাক্ত হয়েছিল, সেটি মাল্টার নিয়ন্ত্রণাধীন এলাকা। জানা যায়, এতদিন লিবিয়া উপকূলের কাছে বিভিন্ন দাতব্য সংস্থার বিপুল সংখ্যক নৌযান থাকতো যাতে অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করা যায়। কিন্তু ইতালীয় নতুন সরকারের এক ডিক্রির কারণে আগের সংখ্যা ও তাদের কার্যক্রম অনেকটা কমে এসেছে।

এ বিষয়ে ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) টুইটারে লিখেছে, এটি অগ্রহণযোগ্য যে, মাল্টার অনুসন্ধান ও উদ্ধার অঞ্চলে ফের একটি নৌকায় প্রাণহানির ঘটনা ঘটেছে, অথচ এ ঘটনা এড়ানো সম্ভব ছিল।

 

 

কিউএনবি/আয়শা/০৪ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit