সোমবার, ০১ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

‘কোহলির মতোই তিন ফরম্যাটে রাজত্ব করবেন শুভমন’

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৪ Time View

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিরুদ্ধে স্বপ্নের ফর্মে ছিলেন ভারতীয় ক্রিকেটার শুভমন গিল। ক্রিকেটের তিনটি ফরম্যাটেই সেঞ্চুরি রয়েছে তার। শুভমনের দুরন্ত ব্যাটিং দেখার পরে স্থির থাকতে পারেননি ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান।

তিনি মনে করেন, বিরাট কোহলির মতোই ক্রিকেটের সব ফরম্যাটে দক্ষতার সঙ্গে খেলবেন গিল। পাঠান বলেছেন, যেভাবে ব্যাটিং করছে শুভমন, তাতে আমি ওর ভক্ত হয়ে উঠেছি। আমি বারংবার বলে আসছি, সব ফরম্যাটে খেলার দক্ষতা রয়েছে শুভমনের। বিরাট কোহলি বহু বছর ধরে সব ফরম্যাটে দাপট দেখিয়ে এসেছে। শুভমনেরও সেরকমই ক্ষমতা রয়েছে।

গত বছর থেকেই শুভমন গিলের ব্যাট কথা বলছে। সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে গিল ঝড় তুলেছেন। ইরফান পাঠান বলেছেন, শুভমন প্রথম সেঞ্চুরি করেছে আগস্টে। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ছয়টি সেঞ্চুরি হয়ে গেছে গিলের। সবে শুরু হয়েছে ফেব্রুয়ারি। এই সময়ে বাকিরা চারটি সেঞ্চুরি করেছে।

তিনি বলেন, নিজের খেলায় উন্নতি করছে শুভমন। বিভিন্ন ধরনের শট খেলতে দক্ষ শুভমন। পেসারকেও সোজা গ্যালারিতে ফেলতে পারে। হেলিকপ্টার শটও দেখা গেছে শুভমনের ব্যাট থেকে। এদিকে শুভমন গিলের বিধ্বংসী ব্যাটিং দেখার পরে কোহলির কোচ রাজকুমার শর্মা বলেছেন, রোহিত শর্মা-বিরাটের কাছাকাছি পৌঁছাতে বেশি সময় নেবেন না এই তরুণ। শুভমনকে ব্যাটিং করতে দেখে কোহলিও বিরাট-স্তুতি করেছেন। ইনস্টা-স্টোরিতে লিখেছেন ভবিষ্যতের তারকা। শুভমন গিল ভারতীয় ক্রিকেটের নতুন হার্ট থ্রব।

 

 

কিউএনবি/আয়শা/০৪ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit