শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

ইরানকে নিয়ে ট্রাম্পের ‘সারপ্রাইজ চাল’

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৫৭ Time View

ডেস্কনিউজঃ যুদ্ধ শেষ করতে ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে চলমান আলোচনায় আরও কঠোর শর্ত যুক্ত করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মার্কিন একাধিক সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন যে ট্রাম্প চুক্তির খসড়ার কিছু অংশ আরও কঠোর করার নির্দেশ দেন। এরপর সংশোধিত নতুন প্রস্তাব ইরানের কাছে পাঠানো হয়েছে। তবে ঠিক কোন কোন ধারা পরিবর্তন করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

অন্যদিকে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও কঠোর অবস্থান নেয়ার পক্ষে মত দিয়েছেন।

এর আগে মার্কিন প্রশাসনের সূত্রগুলো এএফপিকে জানিয়েছিল, চুক্তির খসড়া প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং কেবল প্রেসিডেন্টের অনুমোদনের অপেক্ষায় ছিল।

তবে হোয়াইট হাউসে সাম্প্রতিক বৈঠকের পরও ট্রাম্প এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেননি।
ট্রাম্প পূর্বেও বারবার বলেছেন, যেকোনো চুক্তির মূল শর্ত হবে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে সম্পূর্ণভাবে বিরত রাখা। পাশাপাশি হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত রাখার বিষয়টিও তিনি গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন।

সব মিলিয়ে, আলোচনায় অগ্রগতি থাকলেও ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির ভবিষ্যৎ এখনো অনিশ্চিত।

কিউএনবি/বিপুল/৩১.০৫.২০২৬/সন্ধ্যা ৭.৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit