শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

ঈদযাত্রায় যাত্রীসেবায় মাঠে খসরু খান, স্বস্তি ফিরেছে নেত্রকোনা পরিবহন খাতে

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৮১ Time View

শান্তা ইসলাম , নেত্রকোণা : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গ্রামের বাড়িতে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন নেত্রকোনা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মুখলেছুর রহমান খান খসরু। ঈদ ফেরত যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, যানজট নিয়ন্ত্রণ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক ভোগান্তি কমাতে তিনি প্রায় ২০ থেকে ৩০ জন স্বেচ্ছাসেবক নিয়ে সরাসরি মাঠে নেমেছেন।

শুধু নির্দেশনা দিয়েই ক্ষান্ত হননি, বরং নিজেই বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ সড়কে দাঁড়িয়ে পরিস্থিতি তদারকি করছেন। এ বিষয়ে মো. মুখলেছুর রহমান খান খসরু বলেন, “যাত্রীসেবা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। বাসস্ট্যান্ডের সামনে যানজটমুক্ত পরিবেশ বজায় রাখা, অতিরিক্ত ভাড়া আদায় নিয়ন্ত্রণ এবং যাত্রীদের ভোগান্তি কমাতে আমরা নিরলসভাবে কাজ করছি। মানুষের সেবা করতে পেরে আমি আনন্দিত।” সরেজমিনে কথা হলে একাধিক যাত্রী ও পরিবহন শ্রমিক জানান, এর আগে কখনো পরিবহন মালিক সমিতির কোনো শীর্ষ নেতা এভাবে সরাসরি রাস্তায় নেমে দায়িত্ব পালন করেননি।

তারা বলেন, “খসরু ভাই নিজে মাঠে থেকে যাত্রীদের সমস্যা সমাধান করছেন। এতে যাত্রী ও শ্রমিক উভয়েই উপকৃত হচ্ছেন। আমরা তাঁর এই মানবিক ও দায়িত্বশীল উদ্যোগকে স্বাগত জানাই।” যাত্রীরা আরও প্রত্যাশা ব্যক্ত করেন, শুধু উৎসবকালেই নয়, সারা বছর সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন এবং যাত্রীসেবা নিশ্চিত করতে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় নেত্রকোনা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠনের প্রতিনিধিসহ বরেণ্য সাংবাদিক ও কবি সৈয়দ সময় এবং সাংবাদিক বুলবুল আহমেদ উপস্থিত ছিলেন। স্থানীয়দের মতে, ঈদ মৌসুমে যাত্রীসেবায় খসরু খানের এই মানবিক ও সক্রিয় ভূমিকা পরিবহন খাতে একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/৩১ মে ২০২৬,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit