শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম

ওয়াশিংটনের আত্মসমর্পণের দাবিকে ‘মিথ্যা স্বপ্ন’ বলছে ইরান

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৪৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবফ তেহরানের ওপর চাপ সৃষ্টির মার্কিন প্রচেষ্টাকে একটি ‘মিথ্যা স্বপ্ন’ বলে উড়িয়ে দিয়েছেন। একই সঙ্গে তিনি ওয়াশিংটনকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও গণমাধ্যমের প্রভাবের মাধ্যমে ইরানকে বিভক্ত করার চেষ্টার জন্য অভিযুক্ত করেছেন।

রবিবার (৩১ মে) এক বক্তব্যে গালিবফ বলেন, যুক্তরাষ্ট্র ইরানে ‘বিভেদ সৃষ্টি’ এবং জাতীয় সংহতি দুর্বল করার চেষ্টা করছে। তিনি এটিকে সংঘাতের একটি নতুন পর্যায় হিসেবে বর্ণনা করেছেন। এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে জড়িত বৃহত্তর ভূ-রাজনৈতিক উত্তেজনার সঙ্গে সম্পর্কিত বলেও জানান গালিবফ।

গালিবফ বর্তমান উত্তেজনার মধ্যে সামরিক, জনসেবা, কূটনৈতিক এবং অভ্যন্তরীণ পরিষেবা এর রূপরেখাও তুলে ধরে বলেনম ইরানের প্রতিক্রিয়া অবশ্যই সব ক্ষেত্রে কার্যকর হতে হবে।

ইসলামী প্রজাতন্ত্রের এই কর্মকর্তা তেহরানের সামরিক সক্ষমতা বিশেষ করে ক্ষেপণাস্ত্র উন্নয়নের কৃতিত্ব জনগণের সমর্থনকে দেন এবং জোর দিয়ে বলেন, কূটনীতির মাধ্যমে যুদ্ধক্ষেত্রের সাফল্যকে রাজনৈতিক ও আইনি সাফল্যে রূপান্তরিত করা উচিত। দেশের অধিকার ও স্বার্থ নিশ্চিত করা না হলে ইরান বিদেশি শক্তির সঙ্গে কোনো চুক্তিতে অনুমোদন দেবে না বলেও সাফ জানিয়ে দেন গালিবফ।

সূত্র: গাল্ফ নিউজ।

 

কিউএনবি/অনিমা/৩১.০৫.২০২৬/সন্ধ্যা ৭.৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit