শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

নেত্রকোণায় বাসচাপায় অটোরিকশাযাত্রী মা-মেয়েসহ নিহত ৩, গুরতর আহত ৫

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৭৫ Time View

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণায় বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এতে অটোরিকশার চালকসহ পাঁচ যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নেত্রকোণা জেলা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৩১মে) বেলা আনুমানিক সাড়ে ১২টার দিকে নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নেত্রকোণার সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলি কেশবপুর গ্রামের নূরজাহান (৪৫), তার মেয়ে স্মৃতি আক্তার (১৫) এবং ইতি আক্তার ()। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ময়মনসিংহ থেকে নেত্রকোণার উদ্দেশে ছেড়ে আসা একটি বাস চল্লিশা বাইপাস মোড়ে পৌঁছেলে একটি অটোরিকশাকে সরাসরি ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে এক মেয়ের মৃত্যু হয়। আরেক মেয়ে ও মাকে নেত্রকোণা জেলা সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় নূরজাহানের স্বামী আইনুল হকসহ আরও ৫ জন গুরুতর আহত হয়। আহতদের প্রথমে নেত্রকোণা জেলা সদর হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার পর উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারি ও মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল মামুন সরকার ঘটনাস্থলে গিয়ে স্পিডব্রেকারসহ গোল চত্বর নির্মাণের আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। মডেল থানার ওসি মোঃ আল মামুন সরকার জানান, নিহত ও আহতদের পরিবারের লোকজন এবং স্বজনদের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/৩১ মে ২০২৬,/সন্ধ্যা ৭:৫৮

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit