শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

রাশিয়ার হামলায় ২৪ ঘণ্টায় ১৩২০ ইউক্রেনীয় সেনা নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় ২৪ ঘণ্টায় ইউক্রেনের ১ হাজার ৩২০ জনেরও বেশি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার (৩০ মে) মস্কো থেকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এই তথ্য নিশ্চিত করেছে। বিশেষ সামরিক অভিযান এলাকায় রুশ বাহিনীর বিভিন্ন ব্যাটলগ্রুপের সমন্বিত অভিযানের ফলে ইউক্রেনীয় বাহিনী এই বিপুল পরিমাণ সৈন্য হারিয়েছে বলে মন্ত্রণালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত একদিনে ইউক্রেনীয় বাহিনী সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইষ্ট বা পূর্ব ফ্রন্টে, যেখানে তাদের ৪৫৫ জনেরও বেশি সেনা নিহত হয়েছে। এছাড়া সেন্টারের নিয়ন্ত্রণাধীন এলাকায় ৩৪০ জনেরও বেশি, নর্থ ব্যাটলগ্রুপের এলাকায় প্রায় ২০০, ওয়েস্ট ব্যাটলগ্রুপের অভিযানে ১৮০ জনেরও বেশি, সাউথ ফ্রন্টে ৮৫ জনেরও বেশি এবং দানিপ্রো ব্যাটলগ্রুপের দায়িত্বপ্রাপ্ত এলাকায় প্রায় ৬০ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। একই সময়ে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ১০টি নির্দেশিত আকাশ বোমা, যুক্তরাষ্ট্রের তৈরি একটি হিমার্স রকেট এবং ৩৫২টি ড্রোন ভূপাতিত করেছে।
রাশিয়ার বেসামরিক স্থাপনায় ইউক্রেনের সাম্প্রতিক হামলার জবাবে রুশ বাহিনী ইউক্রেনের সামরিক বিমানঘাঁটি, জ্বালানি ও পরিবহন অবকাঠামো লক্ষ্য করে দূরপাল্লার নির্ভুল ও উচ্চ-প্রযুক্তির অস্ত্র এবং ড্রোন দিয়ে এই বড় ধরনের হামলা চালায়। 
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই অভিযানের লক্ষ্য সম্পূর্ণ সফল হয়েছে এবং নির্ধারিত প্রতিটি লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানা সম্ভব হয়েছে। বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনের সামরিক বাহিনীর বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মস্কো। 
রাশিয়ার দেওয়া হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ইউক্রেনের মোট ৬৭১টি বিমান, ২৮৪টি হেলিকপ্টার, ১৫,৩৬,৮৪টি ড্রোন, ৬৬১টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ২৯,৫৫০টি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে। এছাড়াও ১,৭২৭টি মাল্টিপল-লঞ্চ রকেট সিস্টেম, ৩৫,১৩৬টি ফিল্ড আর্টিলারি ও মর্টার এবং ৬২,৮৭৪টি বিশেষ সামরিক যান ধ্বংস করেছে রুশ বাহিনী।

কিউএনবি/আয়শা/৩১ মে ২০২৬,/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit