শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

কুড়িগ্রামে হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ-মানববন্ধন

রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০০ Time View

রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম : কুড়িগ্রামে মোবাইল ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সমবায় মার্কেটের ব্যবসায়ীরা। অবিলম্বে অভিযুক্ত ছাত্রলীগের সাবেক নেতা আকাশকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সমবায় ব্যবসায়ী সংগঠন।গত ৩ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে সমবায় মার্কেটের সম্মুখে পানের দোকানদার শহিদুলকে থাপ্পর মারে ছাত্রলীগের সাবেক নেতা আকাশ।

পরে ঘটনাটি দেখে ব্যবসায়ী সাদ্দাম হোসেন এর প্রতিবাদ করে এবং পানের দোকানদারের কাছে ক্ষমা চাইতে বললে আকাশ নামের ওই যুবক বের হয়ে এসে বিকেলে ১৫/২০জনের একটি হেলমেট পরিহিত সংঘবদ্ধ দুর্বৃত্তকে নিয়ে মার্কেটে প্রবেশ করে ওই ব্যবসায়ীকে এলোপাতাড়ি মারপিট করে। পরে ঘটনাটি জানাজানি হলে ব্যবসায়ীরা কুড়িগ্রাম সদর থানায় একটি জিডি করে।

এরই প্রেক্ষিতে আজ ৪ ফেব্রুয়ারি শনিবার দুপুরে কুড়িগ্রাম সমবায় মার্কেটের সম্মুখে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ শেষে সড়ক অবরোধ করলে পুলিশ অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের প্রতিশ্রুতি দিলে ব্যবসায়ী মহল অবরোধ প্রত্যাহার করে।বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন-ব্যবসায়ী নেতা আজিজুল ইসলাম, জালাল হোসেন লাইজু ও ফিরোজ সরকার ।

কিউএনবি/অনিমা/০৪ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit