শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
আবারও পেছানো হলো আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত এটি গণমানুষের বাজেট : স্বরাষ্ট্রমন্ত্রী আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশনা অভিবাসন কমাতে বড় সিদ্ধান্তের পথে সুইজারল্যান্ড, নজিরবিহীন গণভোটের আয়োজন সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা বিশ্বকাপে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন যারা রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

হাই রিস্ক প্রেগনেন্সি ফাউন্ডেশনের মিলন মেলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর ধানমন্ডিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো হাই রিস্ক প্রেগনেন্সি অ্যান্ড প্রি ম্যাচিউর বার্থ ফাউন্ডেশন এর দ্বিতীয় মিলন মেলা। অনুষ্ঠানে ফাউন্ডেশন এর রেজিস্টার ও সদস্য ছাড়াও ছিলেন উক্ত ফাউন্ডেশন এর সাথে যুক্ত চিকিৎসক এবং মডারেটররা। 

শুক্রবার দুপুর ১২.৩০ মিনিটে ধানমন্ডিতে অবস্থিত মুগল কাবাব হাউস রেস্টুরেন্টে অনুষ্ঠানটির উদ্বোধন করেন ফাউন্ডেশনের ফাউন্ডার তাসনুভা ইসলাম।

এ সময় মা এবং শিশুর উপস্থিতিতে মিলন মেলা হয়ে উঠেছিল আনন্দ মুখর। এ সময় ফুল এবং শুভেচ্ছাবার্তা লেখা কাগজ দিয়ে অতিথিদের বরণ করে নেওয়া হয়। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোম মেড ফুড ফর বেবিজ বাই জাফরিন (home made food for babies by jafrin) এর প্রতিষ্ঠাতা নুজহাত তাবাসসুম জাফরীন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মুহিব মুহাম্মদ কবির, ডাক্তার চৌধুরী আসিফ হাসান  এবং ডাক্তার লুতফিয়া আক্তার। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত চিকিৎসকদের ক্রেস্টের মধ্যদিয়ে সম্মাননা প্রদান করা হয়।

গেল চার বছর ধরে এই ফাউন্ডেশনটি উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভবতী মায়েদের অনলাইনে সহায়তা করে চলেছে। 

মিলন মেলা অনুষ্ঠান থেকে ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইট শুরুর ঘোষণা দেন ফাউন্ডেশনের ফাউন্ডার তাসনুভা ইসলাম। 

কিউএনবি/অনিমা/০৩ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১০:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit