রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

স্বামীর পরকীয়া ফাঁস, কান্নায় ভেঙে পড়লেন রাখি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৫ Time View

বিনোদন ডেস্ক :  দিন কয়েক আগেই মাকে হারিয়েছেন আলোচিত বলিউড অভিনেত্রী ও রিয়ালিটি শো স্টার রাখি সাওয়ান্ত। সেই শোক সামলে উঠতে না উঠতেই এল বড় ধাক্কা। মিডিয়ার সামনে ফের একবার কান্নায় ভেঙে পড়লেন রাখি। জানালেন, তার বিয়ে ভাঙার মুখে। আর এই নিয়ে খুব কষ্টে আছেন তিনি।

জানা যায়, এক বছর প্রেমের সম্পর্কে থাকার পর আদিল খানের সঙ্গে দাম্পত্যজীবন শুরু করেছিলেন রাখি। তাদের বিয়ে হয়ে গিয়েছিল আগেই। তবে সে বিয়ের কথা গোপনই রেখেছিলেন তারা। তা নিয়ে গুঞ্জন উঠলে কেউ প্রকাশ্যে আনেননি। তবে সম্প্রতি তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে।

কিন্তু স্বামী আদিল তার সাথে প্রতারণা করেছেন বলে বুধবার অভিযোগ করেন রাখি। জিম থেকে বেরিয়ে এদিন সংবাদমাধ্যমের সামনে হাতজোড় করে অনুরোধ রাখির, দয়া করে আদিলের সাক্ষাৎকার নেবেন না। সংবাদমাধ্যমে এনে তাকে আর সুবিধা পাইয়ে দেবেন না!

তাকে বলতে শোনা যায়, যে মেয়েটির সঙ্গে পরকীয়ায় জড়িয়েছে আদিল, সে এবার হুমকি দিচ্ছে। ঘাড়ে চেপে বসেছে। বলছে আমার থেকে মুক্তি পেলেই আদিল ওর কাছে চলে যাবে। চ্যালেঞ্জ ছুড়েছে। আর আমি কী করছি! আমি এতটাই ভুল ছিলাম? আদিলের মতলব বুঝতে পারিনি!

রাখির মনে হচ্ছে, আদিল তাকে ইন্ডাস্ট্রিতে পরিচিতি তৈরির লোভে ব্যবহার করেছেন।

কাঁদতে কাঁদতে রাখিকে বলতে দেখা যায়, তুমি আমাকে মেরে ফেলো না কেন ঈশ্বর! আমার বিয়ে সমস্যাতে…বিয়ে তো কোনো তামাশা নয়। আমার বিবাহিত জীবনে হস্তক্ষেপ করে কী পাবে? অনুগ্রহ করে অনুরোধ করছি আমার বিয়ে নষ্ট করবেন না। আর এইবারও যদি আমার বিবাহিত জীবন খারাপ করো, তাহলে আমি কাউকে ছাড়ব না। দেশের জনতাকে সব বলে দেব।

কিউএনবি/অনিমা/০৩ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit