শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

মাত্র এক মাসেই যেভাবে পাবেন লম্বা ও ঘন চুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩০ Time View

লাইফস্টাইল ডেস্ক : আসলে দৈনন্দিন রুটিনে আমরা এমন অনেক কাজ করে ফেলি, যা আদৌ আমাদের চুলের ক্ষতি করে। সেসব ভুল যদি একটু হলেও শুধরে নেয়া যায়, তবে চুলের অনেক সমস্যাই কিন্তু সমাধান হতে পারে। পাশাপাশি, ঘন ও লম্বা চুল পেতেও খুব বেশি সময় লাগে না।


প্রতিদিন নির্দিষ্ট একটি হেয়ার কেয়ার রুটিনও মেনে চলতে হবে আপনাকে। এছাড়াও সারা সপ্তাহে যদি একটু সময় বের করে চুলের প্রতি যত্নশীল হতে পারেন, তবে চুলের জেল্লাও হয় দেখার মতো। জেনে নিন ঠিক কী কী নিয়ম মেনে চলবেন। কোন কোন বিষয়ে খেয়াল রাখবেন। কোন ভুলগুলো আর করবেন না।

অতিরিক্ত হেয়ার প্রোডাক্ট ব্যবহারে না

লম্বা ও ঘন চুল পাওয়ার জন্যে যে সব সময় অতিরিক্ত দামি হেয়ার প্রোডাক্ট ব্যবহার করতেই হবে, এরকম অর্থ কিন্তু নেই। ইন্টারনেটে সার্চ করে যে দামি প্রোডাক্ট দেখলেন তা কিনেই চুলে মেখে ফেললেন, এরকম ভুল কিন্তু করবেন না।
প্রত্যেকের চুলের ধরন এবং স্ক্যাল্পের প্রকৃতি এক হয় না। তাই সব প্রোডাক্ট সবার চুলে একই প্রভাব ফেলে না। অতিরিক্ত হেয়ার প্রোডাক্ট ব্যবহারে চুলের ক্ষতি হতে পারে। বিশেষজ্ঞদের একাংশের মতে, খুব অল্প এবং প্রয়োজনীয় প্রোডাক্টই সব সময় চুলে ব্যবহার করা উচিত। অতিরিক্ত প্রোডাক্টে চুল খারাপ হতে পারে। শুষ্ক হয়ে যেতে পারে। ফলে, চুলের বৃদ্ধিও থমকে যেতে পারে।

ঠিকভাবে তেল মাখতে হবে
তেল মাখার সময়েও সতর্ক হতে হবে। বিশেষজ্ঞদের একাংশের মতে, সারা রাত চুলে তেল মেখে রাখা উচিত নয়। এতে চুলের ক্ষতি হতে পারে। চুলের গোড়ায় ময়লা জমতে পারে। চুল দুর্বল থাকায় উঠে আসতে পারে। এমনকী সংক্রমণও হতে পারে। ফলে চুলের বৃদ্ধিতেও বাধা আসতে পারে।

তাই বলে কি চুলে তেল মাখবেন না? এই ভুলটিও করবেন না। চুলে নিয়মিত তেল মাখা প্রয়োজন। সপ্তাহে অন্তত ২-৩ দিন চুলে অবশ্যই তেল মাখুন। এতে আপনার চুল ভালো থাকবে। চুলের গোড়ায় প্রয়োজনীয় আর্দ্রতা এবং পুষ্টি পৌঁছালে, চুলের বৃদ্ধিও হবে দেখার মতো।

স্পা ও ট্রিমিং

পার্লারেও কিন্তু সময় দিতে হবে। ঘরে যত্ন নিলেও যদি স্বপ্নের লম্বা চুল পাওয়া সম্ভব। কিন্তু পার্লারে গিয়ে সামান্য গ্রুমিং করাতেই হবে আপনাকে। বাড়িতেই যদি ট্রিমিং এবং স্পা করে নিতে পারেন, তবে পার্লরে যাওয়ার প্রয়োজন নেই। অনেকেই মনে করেন, চুল কাটলে নাকি চুলের বৃদ্ধি থমকে যায়। বিশেষজ্ঞরা এই ধারণাকে ভুল বলছেন। তাদের মতে, ভালো লম্বা চুল পাওয়ার জন্যে অন্তত ৩ মাস অন্তর সামান্য ট্রিমিং করা প্রয়োজন। এতে চুলের বৃদ্ধি ভালো হয়।

চুলের প্রয়োজন বিশেষ যত্নও। তাই মাসে অন্তত একবার হেয়ার স্পা করানো প্রয়োজন। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও কেমিক্যাল ট্রিটমেন্ট না করানোই উচিত।

ঘরোয়া হেয়ার প্যাক ব্যবহার করুন
মাসে একবার যেমন হেয়ার স্পা করাবেন, একইভাবে ঘরেও কিন্তু ডিপ কন্ডিশনিং করার কথা ভাবতে হবে আপনাকে। তাই সপ্তাহে অন্তত একদিন আপনাকে হেয়ার প্যাক ব্যবহার করতেই হবে। ঘরোয়া হেয়ার প্যাকেই ভরসা রাখতে পারেন আপনি। উপকার পাবেন।
হেনার হেয়ার প্যাকও যেমন ব্যবহার করতে পারেন, টক দই ও ডিমের হেয়ার প্যাকও ব্যবহার করতে পারেন এই সময়ে। হেয়ার প্যাক লাগিয়ে ১ ঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু করে ফেলুন। প্রতিবার শ্যাম্পু করার সময়ে স্বাভাবিক পানি ব্যবহার করুন। গরম পানি বা অতিরিক্ত ঠান্ডা পানি ব্যবহার করবেন না। এতে স্ক্যাল্প রুক্ষ হয়ে যায়। চুলের বৃদ্ধিও থমকে যেতে পারে। কন্ডিশনার ও হেয়ার সিরাম ব্যবহার করুন। কোনও সমস্যা হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit