মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

হংকং-ম্যাকাও’র সঙ্গে সীমান্ত পুরোপুরি খুলে দিচ্ছে চীন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারির কারণে দীর্ঘ সময় সীমান্ত বন্ধ থাকার পর কোভিড-১৯ পরীক্ষার প্রয়োজনীয়তা এবং কোটা বাদ দেয়ায় হংকং ও ম্যাকাওয়ের সঙ্গে পুরো সীমানাজুড়ে পুনরায় ভ্রমণের সুবিধা উন্মুক্ত করতে যাচ্ছে চীন।

আধা-স্বায়ত্তশাসিত শহর দুটিই বেইজিংয়ের শূন্য-কোভিড কৌশলে প্রায় তিন বছর ধরে আটকে ছিল। এতে পরিবার বিভক্ত হয়ে পড়েছে, পর্যটন বন্ধ হয়ে গেছে এবং ব্যবসা-বাণিজ্য ধুকছে। 

শুক্রবার হংকং এবং ম্যাকাও বিষয়ক স্টেট কাউন্সিল কার্যালয় এ কথা জানিয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে অবশিষ্ট সমস্ত বিধিনিষেধ প্রত্যাহার করা হবে। গ্রুপ ট্যুর পুনরায় শুরু শুরু হবে। 

বেইজিং আকস্মিকভাবে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহরের পর জানুয়ারিতে হংকং এবং চীনের মূল ভূখণ্ডের মধ্যে সীমান্ত জুড়ে সীমিত ভ্রমণ আবার শুরু হয়েছে।

প্রাথমিকভাবে প্রতিদিন মাত্র ৬০ হাজার লোককে সীমান্ত অতিক্রম করার অনুমতি দেওয়া হয়েছে। তাদেরকে করোনা নেগেটিভ পিসিআর টেস্ট দেখাতে হয়েছে। 

হংকং আশা করছে, দর্শনার্থীদের আগমন পুনরায় বাড়বে। অর্থনীতি আবার চাঙ্গা হবে।

তবে হংকংয়ের নেতা জন লি বলেছেন, টিকাবিহীন বিদেশি ভ্রমণকারীদের হংকং থেকে পুনরায় ভ্রমণের অনুমতি দেওয়া হবে

তবে জন লি বলেছেন, সোমবারের আগ পর্যন্ত অ্যান্টিজেন টেস্ট প্রয়োজন হবে।
 
সূত্র : রয়টার্স।

 

 

কিউএনবি/আয়শা/০৩ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit