সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের॥ বড়পুকুরিয়া কয়লা খনির বাইরে অবস্থিত ১৩ টি গ্রাম সমূহের মাঝে অনুদানের চেক বিতরণের উদ্বোধন॥ জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদযাপিত গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন মেসির বিদায়ী ম্যাচে যেতে বাধা দিবালাকে আজকের স্বর্ণের দাম: ২৮ সেপ্টেম্বর ২০২৬ বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল ২৮ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সেনাবাহিনীর সহায়তায় আল আকসায় ঢুকে পড়ল ১৫০০ ইহুদি তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

রোববার রাজস্ব সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৭ Time View

ডেস্ক নিউজ : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি দুদিনব্যাপী রাজস্ব সম্মেলন আয়োজন করেছে। রাজস্ব প্রদানে জনসচেতনতা বৃদ্ধি ও রাজস্ববান্ধব মানসিকতা বিকাশের লক্ষ্যে এ আয়োজন।

আগামী রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটে আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিন সকাল ১০টায় আগারগাঁওয়ে এনবিআরের নতুন ভবন উদ্বোধন করবেন তিনি।এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুমিন সেগুনবাগিচায় এনবিআরের সম্মেলন কক্ষে বলেন, “শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে এনবিআর দেশের প্রয়োজনীয় রাজস্ব আহরণ করে অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দেশের মোট আয়ে এনবিআর কর্তৃক আহরিত রাজস্বের পরিমাণ প্রায় ৮৬ শতাংশ।”তিনি জানান, উক্ত সম্মেলনের দুদিন রাজস্ব আদায়, ভ্যাট ও আয়করের ভূমিকা নিয়ে একাধিক সভা-সেমিনার হবে। 

কিউএনবি/অনিমা/০৩ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit