শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

শিশু মোবাইল ছাড়া খেতেই চায় না? বিপদ বাড়ছে তারই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শিশুর বয়স ছ’মাস হতে না হতেই ইদানীং মা-বাবারা তাদের মন ভোলানোর জন্য মোবাইল কিংবা টিভিতে নানা ধরনের কার্টুন চালিয়ে দিচ্ছেন। হাঁ করে খুদে তাকিয়ে থাকছে স্ক্রিনের দিকে। সময় কেটে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। সাম্প্রতিক গবেষণার মতে, ১ বছর বয়স হওয়ার আগে যত বেশিক্ষণ শিশুরা মোবাইল, টিভি কিংবা ট্যাবের দিকে তাকিয়ে থাকবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের স্মৃতিশক্তি ততই হ্রাস পাবে।

জামা পেডিয়াট্রিক গবেষণাপত্র অনুযায়ী, ১ বছরের কমবয়সী শিশুরা, যারা ২ ঘণ্টার বেশি সময় ধরে টিভি, ফোন দেখে, ৯ বছর বয়সে গিয়ে তাদের স্মৃতিশক্তি অন্যদের তুলনায় অনেকটাই কম হয়। পড়া মনে রাখার ক্ষেত্রে, পড়া বুঝতে, কাউকে মনে রাখার ক্ষেত্রেও সমস্যা হয়। এসব খুদেদের মানসিক স্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হয় এ অভ্যাসের কারণে।

গবেষণা অনুযায়ী, স্ক্রিন টাইমের সঙ্গে স্মৃতিশক্তি লোপের সরাসরি সম্পর্ক না হলেও পরোক্ষভাবে এর প্রভাব পড়ে শিশুমনের ওপর। গবেষকদের মতে ২ বছরের নিচে শিশুদের টিভি, মোবাইল ফোন দেখানো উচিতই না। ২ থেকে ৫ বছরের শিশুদের দিনে ১ ঘণ্টার বেশি ফোন দেখানো তাদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।

৫ বছরের উপরের শিশুদেরও বাঁধাধরা সময়ে টিভি, ফোন দেখার অনুমতি দিতে হবে। শিশুদের টিভি, ফোন দেখার অভ্যাসে বাবা-মায়েরা রাশ না টানলেই মুশকিল। ৫ বছরের ওপরের শিশুদেরও বাঁধাধরা সময়ে টিভি, ফোন দেখার অনুমতি দিতে হবে। ইদানীং অনলাইনে পড়াশোনার চল বেড়েছে। তাই কতটা সময় শিশুরা মোবাইলের দিকে তাকিয়ে দেখছে, তার ওপর নজর রাখুন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit