শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেমিকের বাড়ির সামনে তরুণীর আকুতি—‘দরজাটা একটু খোলো, কথা বলব’ চৌগাছায় বজ্রপাতে এক কৃষক নিহত নোয়াখালীতে ফসলি জমির মাটি বিক্রি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ   ‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড

‘উ.কোরিয়া ও ইরানের পরমাণু অস্ত্র তৈরির অধিকার রয়েছে’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা বৃহস্পতিবার পরমাণু অস্ত্র তৈরির ক্ষেত্রে ইরান ও উত্তর কোরিয়ার অধিকারের প্রতি জোরালো সমর্থন দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রকে তাদেরকে ঠেকিয়ে রাখার কোন কতৃর্ত্ব দেওয়া হয়নি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আব্দুল্লাহিয়ানকে স্বাগত জানানোর পর ওর্তেগা এমন মন্তব্য করেন।

ওর্তেগা ইরানের মন্ত্রীর পাশে দাঁড়িয়ে থাকার সময় বলেন, ‘আমরা পারমাণবিক বোমা ভালোবাসি না। তবে ইরান যদি পরমাণু বোমা বানাতে চায় তাহলে সেদেশকে বাধা দেওয়ার ক্ষেত্রে পশ্চিমা শক্তির কি কর্তৃত্ব আছে?’

তিনি আরো বলেন, একইভাবে যে কোন উপায়ে হোক না কেন উত্তর কোরিয়াও পারমাণবিক বোমা তৈরির সার্বভৌম অধিকার রয়েছে। আর এটা যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা অনুভব করে।

ওর্তেগা বলেন, ‘কোন দেশের পরমাণবিক অস্ত্র আছে, কোন দেশের কাছে নেই পশ্চিমা শক্তির তা নির্ধারণ করার অধিকার নেই।’

তিনি আরো বলেন, তিনি ব্যক্তিগতভাবে চান ইয়াঙ্কিদের থেকে শুরু করে ‘সমস্ত পারমাণবিক বোমা’ অদৃশ্য হয়ে যাক।

আমির আব্দুল্লাহিয়ান ওর্তেগাকে ধন্যবাদ জানিয়ে বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচির লক্ষ্য কেবলমাত্র শান্তিপূর্ণ।

সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/০৩ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit