শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

১১৫ বছরের ইতিহাসে ভেঙে রেকর্ড মুনাফা ব্রিটিশ জ্বালানি কোম্পানি শেলের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত বছর রেকর্ড ৪০ বিলিয়ন মার্কিন ডলার মুনাফা করেছে ব্রিটিশ জ্বালানি কোম্পানি ‘শেল’। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানির দাম যখন চড়া তখন এমন মুনাফার কথা জানাল কোম্পানিটি।

২০২২ সালে শেলের লাভ হয়েছে ৩৯ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার, যা কোম্পানির ১১৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ এবং গত বছরের তুলনায় দ্বিগুণের বেশি। একই সঙ্গে এ বছরের মুনাফা ২০০৮ সালের সর্বোচ্চ ৩১ বিলিয়ন ডলারের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া আগ্রাসন চালালে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যায়। এতে শেলের মতো জ্বালানি কোম্পানিগুলোর মুনাফাও বাড়ে।

শেলের নতুন সিইও ওয়ায়েল সাওয়ান এক বিবৃতিতে জানান, এ মুনাফার মাধ্যমে অস্থির বিশ্ববাজারে গ্রাহকদের কাছে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহে তাদের যে সক্ষমতা তা নির্দেশ করে।সূত্র: রয়টার্স, আল জাজিরা, সিএনবিসি, দ্য গার্ডিয়ান

 

 

কিউএনবি/আয়শা/০৩ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit