সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

এবার কি অভিনয়ে নামবেন ডিম্পলের নাতনি?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৮ Time View

বিনোদন ডেস্ক : বলিউডে এখন তারকা সন্তানদের ভিড়। সেই ভিড়ে এবার চর্চায় রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়ার নাতনি নাওমিকা সরন।

কিন্তু নাওমিকাকে নিয়ে এত মাতামাতির কারণ কী? গুরুগ্রামের একটি স্কুলে পড়ছিলেন তিনি। সম্প্রতি স্নাতক স্তরের পড়াশোনা শেষ করলেন নাওমিকা।

নিজের ইনস্টাগ্রাম থেকে ছবি ভাগ করেছেন নাওমিকা। বন্ধুদের ছবির পাশাপাশি নানী ডিম্পল কাপাডিয়ার সঙ্গেও ছবি পোস্ট করেছেন তিনি। ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে লেখা, “আমার প্রিয় মানুষদের পাশে নিয়েই স্নাতক পাশ করলাম।”

নাওমিকাকে শুভেচ্ছা জানিয়েছেন তার খালা টুইঙ্কেল খান্না। ছবির নিচে মন্তব্য করেছেন, “নাওমি, তোমায় ভালবাসি।” ছবির নারীদের যে দেখতে দুর্দান্ত লাগছে তা-ও জানাতে ভোলেননি টুইঙ্কেল।

অমিতাভ বচ্চনের কন্যা শ্বেতা এবং অভিনেতার নাতনি নব্যা নাভেলি নন্দাও ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানিয়েছেন নাওমিকাকে। ইনস্টাগ্রামে নাওমিকাকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন অভিনেত্রী সোনালি বেন্দ্রেও।

চলতি বছরেই অক্ষয় কুমারের-পুত্র আরাভের সঙ্গে একটি ছবি পোস্ট করে চর্চায় এসেছিলেন নাওমিকা। খালাতো ভাই-বোনের এই ছবি ছড়িয়ে পড়েছিল নেটমাধ্যমে।

২০০৪ সালের ১৯ অক্টোবর মুম্বাইয়ে জন্ম নাওমিকার। তার মা রিঙ্কি একসময় বলিউডের সঙ্গে যুক্ত থাকলেও বাবা সমীর একজন ব্যবসায়ী।

নাওমিকার ছোট ভাইও রয়েছে। মুম্বাইয়ে জন্ম হলেও নয়াদিল্লির স্কুলে পড়াশোনা করেছেন নাওমিকা।

তারপর গুরুগ্রামের একটি প্রতিষ্ঠান থেকে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেন নাওমিকা। ২০২২ সালে ১৮ বছরে পা দিয়েছেন তিনি।

ইতোমধ্যেই ইনস্টাগ্রামে নাওমিকার অনুরাগীর সংখ্যা ২৭ হাজারের গণ্ডি পার করে ফেলেছে।

অভিনয়ের সঙ্গে সরাসরি যুক্ত না হলেও ইউটিউবে ‘তানাভ’ নামের একটি শর্ট ফিল্মে অভিনয় করেছেন নাওমিকা।

নাওমিকার সঙ্গে ৩ মিনিটের শর্ট ফিল্মে অভিনয় করেছেন তার দুই বন্ধুও।

কত্থক নাচে পটু নাওমিকা। তার দাবি, নেতিবাচক পরিবেশ থেকে নিজেকে সরিয়ে রাখতে, এমনকি, মন ভাল রাখতেও নাচ করেন তিনি।

তবে, নাওমিকাকে ঘিরে বলিপাড়ায় ইতোমধ্যেই কানাঘুষো শুরু হয়ে গেছে। তিনি কি আরও পড়াশোনা করবেন, না কি পরিবারের সদস্যদের পথ ধরেই অভিনয়ে নেমে পড়বেন? উত্তর জানেন তিনি নিজেই।

কিউএনবি/অনিমা/০৩ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit