সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

প্রেমিকের বাড়িতে ৪ দিন ধরে কলেজছাত্রীর অনশন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৮ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারের রামুতে স্ত্রীর স্বীকৃতি চেয়ে বিয়ের দাবিতে প্রেমিক আরিফের বাড়িতে চার দিন ধরে অনশন করছেন এক কলেজছাত্রী। 

উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থোয়াংগেরকাটা এলাকায় এ ঘটনা ঘটে। প্রেমিক মো. আরিফ ওই এলাকার কামাল উদ্দিনের ছেলে।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৭ সালে আরিফ এবং ওই কলেজছাত্রীর মধ্যে বন্ধুত্ব হয়। পরে সম্পর্ক গভীর হয়। কিন্তু গত ২৯ জানুয়ারি থেকে বিয়ের দাবিতে কলেজছাত্রী আরিফের বাড়িতে অনশন শুরু করেছে। এর পর আরিফ বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছেন।

আরিফের মা বলেন, আমার ছেলে যদি অপরাধ করে থাকে তা হলে সবাই যে রায় দেন, তা আমরা মেনে নেব।

অনশনরত কলেজছাত্রী বলেন, ২০১৭ সাল থেকে আরিফের সঙ্গে আমার সম্পর্ক। আমাদের মধ্যে শারীরিক সম্পর্কও চলমান রয়েছে। আরিফের দেওয়া চিঠি, ডায়েরিসহ নানা ডকুমেন্ট সংরক্ষিত আছে। বিয়ে না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাব।

অভিযুক্ত আরিফের দাবি, ২০১৭ সালে ৭-৮ মাস ওই কলেজছাত্রীর সঙ্গে সম্পর্ক ছিল। কিন্তু বর্তমানে নেই। গত ২৯ তারিখ সে নিজেই তাকে ফোন করে বাড়িতে চলে এসেছে।

এ বিষয়ে রামু থানার ওসি মো. আনোয়ারুল হোসাইন বলেন, কেউ থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/০২ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit