মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

সামান্থার গায়ে ৩০ কেজির শাড়ি, তিন কোটির গহনা!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০২ Time View

বিনোদন ডেস্ক : বিরল রোগও দমাতে পারেনি দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভুকে। ‘শকুন্তলম’ ছবির মুক্তির পাশাপাশি একাধিক ছবির কাজে ব্যস্ত সময় পার করছেন তিনি। 

জানুয়ারিতেই মুক্তি পেয়েছে ‘শকুন্তলম’-এর ট্রেলার। দক্ষিণী তারকা পরিচালক গুণশেখরের এ সিনেমার চরিত্রের জন্য ৩০ কেজির শাড়ি পরে শুটিং করেছিলেন সামান্থা। তা-ও একদিন বা দুদিন নয়, এক সপ্তাহ ধরে চলেছিল সেই দৃশ্যের শুটিং।

তবে কেবল শাড়ি নয়, চরিত্রের প্রয়োজনে সামান্থাকে পরতে হয়েছে ভারি গহনাও। জানা গেছে, ছবিতে সামান্থার গহনার পেছনেই খরচ হয়েছে তিন কোটি রুপি।

কবি কালীদাসের নাটক ‘অভিজ্ঞান শকুন্তলম’ অবলম্বনে তৈরি হয়েছে ‘শকুন্তলম’ ছবি। ছবিতে মুখ্য চরিত্রে সামান্থা, মহারাজা দুষ্মন্তের চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেতা দেব মোহন। 

অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কবীর বেদি, প্রকাশ রাজ, অদিতি বালন, গৌতমী প্রমুখ। এ ছবিতেই সেলুলয়েডে হাতেখড়ি দক্ষিণী তারকা আল্লু অর্জুনের ৯ বছরের মেয়ে আল্লু আরহার। দুষ্মন্ত ও শকুন্তলার ছেলে ভরতের চরিত্রে দেখা যাবে খুদে আরহাকে। 

তেলেগু, তামিল, কন্নড়, মালয়ালম ও হিন্দি— মোট ৫ ভাষায় মুক্তি পেতে চলেছে গুণশেখর পরিচালিত ছবি। থাকবে ছবির থ্রিডি ভার্সনও। ১৭ ফেব্রুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘শকুন্তলম’।

কিউএনবি/অনিমা/০২ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit