রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

নিজেরা প্রতিবাদ না করলে স্যাংশন জাতিকে উদ্ধার করবে না: ফখরুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৯ Time View

ডেস্ক নিউজ : সরকারের অপকর্মের প্রতিবাদ নিজেরা না করলে বাহির থেকে এসে কেউ স্যাংশন দিয়ে জাতিকে উদ্ধার করবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সরকার একটি নতজানু ও ব্যর্থ জাতি তৈরির জন্য পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে। তারা আমাদের শেকড়ে টান দিয়েছে। ভবিষ্যত প্রজন্মকে ব্যর্থ করতে শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছে। কেউ কিন্তু কোনো প্রতিবাদ করছে না।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে ইউট্যাব আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, পাঠ্যবই ভুলে ভরপুর। শিক্ষামন্ত্রী জাতিকে বিকৃত ইতিহাস উপহার দিচ্ছেন। অবিলম্বে বিকৃত পাঠ্যপুস্তক বাতিল করার আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, সবাইকে জেগে উঠতে হবে। আপনারা শিক্ষকরা যারা জাতির বিবেক তাদের জেগে উঠতে হবে। আমরা শিক্ষা কারিকুলামে বহু ত্রুটি দেখতে পাই। পাঠ্যপুস্তকে কী লিখেছে তার বিস্তারিত আলোচনায় আমি যেতে চাচ্ছি না। পুরোটা বিষয় পড়লে একটা বিষয় বেরিয়ে আসবে যে, তারা আমার পরিচয়টা ভুলিয়ে দিতে চায়। 

 

 

কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit