রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

আর দু-একদিন জেলে থাকলে আমাদের অবস্থাও রিজভীর মত হতো: আব্বাস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে অসুস্থতার কারণে কারাগার থেকে আদালতে নেওয়া যায়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, যদি আর দু-একদিন জেলে থাকতাম, তাহলে আমাদেরও (ফখরুল ও আব্বাস) রিজভীর মতো অবস্থা হতো। বুধবার বিকালে রাজধানীর কমলাপুরে সিপাহী বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়াম প্রাঙ্গণে ‘নীরব পদযাত্রা’ কর্মসূচির শেষ দিনের কর্মসূচির শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, আমি আওয়ামী লীগকে বলে দিতে চাই, এই যে পদযাত্রা- এই পদযাত্রায় আপনার ভিত নড়বড়ে হয়ে যাবে, নড়বড়ে হয়ে গেছে। আওয়ামী লীগ কিন্তু পায়ের আওয়াজ পেয়ে গেছে। ওই যে কারা আসছে? এরা কারা? এরা গণতন্ত্র চায়, এরা ভোটের অধিকার চায়, এদেশের গণমানুষের অধিকার আদায় করতে চায়- এরা টের পেয়ে গেছে। আমি নেতাকর্মীদের মধ্যে যে আত্মবিশ্বাস দেখছি, আমি বিশ্বাস করি, এই সরকারের পতন ইনশাআল্লাহ অবশ্যই আমরা ঘটাব।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, আমরা যদি চিৎকার করি, আওয়ামী লীগ ভয় পায়, আমরা যদি নীবর থাকি, আওয়ামী লীগ ভয় পায়। আমরা নীরব পদযাত্রা করার কথা বলেছি। কিন্তু আওয়ামী লীগ বিএনপির পদযাত্রায় রাস্তায় প্রকম্পিত হচ্ছে তাতে তারা ভয় পেয়ে গেছে। একেকজন একেক রকম কথা বলছেন। কেউ বলছেন বিএনপির মরণযাত্রা, কেউ বলছেন এটা, কেউ বলছে সেটা।

‘আরে ভাই আমাদের পদযাত্রায় তোমাদের কী আসে যায়? যদি হ্যাঁ- এটা তাদের শবযাত্রা হয়ে থাকে তাহলে কিছু আসে যায়। ড. খন্দকার মোশাররফ হোসেন সাহেব বলছেন- এটা সরকারের বিদায়ের অগ্রিম শোভাযাত্রা, গয়েশ্বর চন্দ্র রায় একটা নাম দিয়েছেন। আমি আজকে বলছি- এই পদযাত্রা আওয়ামী লীগের শবযাত্রার পূর্ব অবস্থা। আমরা বলে দিচ্ছি, আপনাদের পতন শুরু হয়ে গেছে। এখন শুধু দেশের মানুষের সময়ের অপেক্ষা।’

বিদ্যুতের বারবার দাম বৃদ্ধির কঠোর সমালোচনা করেন মির্জা আব্বাস। তিনি বলেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছেন, মাসে মাসে বিদ্যুতের দাম সমন্বয় করা হবে। ভাবটা এরকম যে, এটা কারো একটা রাজত্ব, রাজার হুকুম মতো দেশ চলবে। আমরা বলতে চাই, এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হুকুম মতো চলবে, কারো রাজতন্ত্রে নয়।

 

 

কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit