মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম
হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প

সম্মিলিত নাট্য পরিষদের ভাষার মাস বরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ হাতে নিয়ে নগরীর প্রধান সড়কে বর্ণমালার মিছিলে মহান ভাষার মাস ফেব্রুয়ারিকে বরণ করলো সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট। ১লা ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গন থেকে নাট্য ও সংস্কৃতিকর্মী সহ নানান শ্রেণিপেশার মানুষের উপস্থিতিতে বর্ণমালা হাতে ভাষার গান পরিবেশন করে মিছিলটি সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। মিছিলের অগ্রভাগে স্কাউটের সদস্যবৃন্দ বৃহতাকারের জাতীয় পতাকা নিয়ে অংশ নেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জল দাশ।

সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট’র সাধারন সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় বর্ণমালার মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধকের বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন। বর্ণমালার মিছিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোবারক হোসেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল-আজাদ, সিলেট প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুর রশিদ রেনু, সম্মিলিত নাট্য পরিষদের পরিচালক কনোজ চক্রবর্তী বুলবুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিভাগীয় প্রতিনিধি শামসুল আলম সেলিম, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মজির উদ্দিন, সম্মিলিত নাট্য পরিষদের প্রাক্তন সাধারন সম্পাদক শামসুল বাছিত শেরো, সহ-সভাপতি খোয়াজ রহিম সবুজ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শেখ নাসির, ইমজা সিলেট’র সাবেক সাধারন সম্পাদক আনিছ রহমান, ইনোভেটর’র নির্বাহী সঞ্চালক প্রণব কান্তি দেব, প্রথমআলো বন্ধু সভা, সিলেট’র সভাপতি অন্তর শ্যাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাঙালির ভাষা আন্দোলনের ইতিহাস এবং ভাষা ও সংস্কৃতি রক্ষায় নতুন প্রজন্মের দায়িত্ব অনেক বেশি। তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালির প্রত্যেকটি লড়াই সংগ্রামে নিজের জীবন বাঁজি রেখে সংগ্রাম করে গেছেন। আমরা ভাষার দাবি প্রতিষ্ঠা করতে পেরেছি। মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি। তিনি সকল ভাষা শহীদ ও ভাষা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানান। নতুন প্রজন্মকে মাতৃভাষার মর্যাদা রক্ষার আহ্বান জানান।

উদ্বোধকের বক্তব্যে সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান বলেন, বর্তমান সরকার জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাতৃভাষার মর্যাদা রক্ষায় ভাষা ও সংস্কৃতির বিকাশে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। তাঁরই নেতৃত্বে মাতৃভাষা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। তিনি বলেন, কোন অবস্থাতেই মাতৃভাষার মর্যাদা ক্ষুন্ন করা যাবে না।বর্ণমালার মিছিল থেকে সর্বত্র বাংলা ভাষার প্রচলন, সাইনবোর্ড, বিলবোর্ড সহ সকল প্রতিষ্ঠানের প্রচারে বাংলাকে প্রাধান্য দেওয়া এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবি জানানো হয়।

কিউএনবি/অনিমা/০২ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit