রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

রাজশাহী জেলার তানোর উপজেলায় ৩৯ টি চোরাই মোবাইল ও নগদ টাকাসহ ১ জন গ্রেফতার

সাঈদুর রহমান সাঈদ, রাজশাহী প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৪ Time View

সাঈদুর রহমান সাঈদ, রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলার সিমান্তবর্তী চৌবাড়িয়া বাজার থেকে বিভিন্ন কোম্পানির ৩৯ টি চৌরাই মোবাইল ফোন ও নগদ ৮হাজার ৮শ’ টাকামহ ১জনকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ।গ্রেফতারকৃত ব্যাক্তির নাম জাহিদ হাসান (৩০), সে মান্দা উপজেলার মশিদপুর গ্রামের আলতাফ হোসেনের পুত্র।এঘটনায় তানোর থানার এসআই আব্দুর রউফ বাদি হয়ে ১জনেক আসামী করে তানোর থানায ৪১১/৪১৩ ধারায় প্যানার কোর্ট আইনে একটি মামলা দায়ের করেছেন।মামলার বিবরণ, পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত যুবক দীর্ঘদিন ধরে চৌবাড়িয়া বাজার এলাকায় চৌরাই মোবাইল ফোন ক্রয় বিক্রয় করে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত পৌনে ১০ টার দিকে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়ার নেত্রীত্বে অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে চৌবাড়িয়া বাজারের কলেজের দক্ষিনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করেন।এসময় তার কাছে থাকা একটি কালো ব্যাগে থাকা ৩৯ বিভিন্ন কোম্পানির চরাই মোবাইল ফোন ও মোবাইল ফোন বিক্রির ৮ হাজা ৮শ’ টাকা উদ্ধার করেন।এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, গ্রেপ্তারকৃত যুবক দীর্ঘদিন ধরেই চৌরাই মোবাইল ফোন ক্রয় ও বিক্রয় করে আসছিলো।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে হাতে নাতে গ্রেপ্তার করা। গ্রেপ্তাকৃতকে পুলিশ স্কোটের মাধ্যমে জেল আদালতে সোপর্দ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০১ ফেব্রুয়ারী  ২০২৩/দুপুর ২:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit