মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

মেসির অন্তহীন আক্ষেপ!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ১০৯ Time View

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপ ফাইনাল যে এমন রোমাঞ্চকর হবে সেটা হয়তো কেউই আন্দাজ করতে পারেননি। ফ্রান্সকে টাইব্রেকারে ৩(৪)-৩(২) গোলে হারিয়ে ৩৬ বছর পর শিরোপা উঁচিয়ে ধরেছে আলবিসেলেস্তেরা। তারপরও আর্জেন্টাইন ভক্তদের চোখে ছিল বড় এক শূন্যতা। গ্যালারিতে তো ছিলেন না দিয়াগো ম্যারাডোনা। অন্যলোকে পারি জমানো এই মহানায়কের অনুপস্থিতি প্রবলভাবে অনুভব করেছেন লিওনেল মেসিও। আর্জেন্টিনা অধিনায়কের আক্ষেপ, ম্যারাডোনা দেখে যেতে পারলেন না বিশ্বমঞ্চে দেশের তৃতীয় শিরোপা। তুলে দিতে পারলেন না সোনালী ট্রফি।

বিশ্বকাপ জেতার পর দেওয়া প্রথম সাক্ষাৎকারে স্বদেশি সাংবাদিক আন্দি কুসনেতসফকে আর্জেন্টিনা অধিনায়ক মেসি বললেন, পূর্বসূরির কাছ থেকেই কাপ নিতে চাইতেন তিনি। “অবশ্যই আমি তা চাইতাম। অন্তত তিনি এই সব দেখতেন, আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। জাতীয় দলের প্রতি ছিল তার প্রবল ভালোবাসা, তিনি এমন কিছুই চাইতেন।”

“ওই ছবিটা দারুণ হতো। তিনি এবং আরও অনেকে যারা আমাকে ভালোবাসেন এবং আমার ভালো চাইতেন, তারা আমাকে সবকিছুর জন্য শক্তি জুগিয়েছেন। গানটি সারা বিশ্বকে আলোড়িত করেছিল, আর আমাকে অনুপ্রেরণা জুগিয়েছিল।”মেসি যে গানের কথা বলেছেন, সেটা কাতার বিশ্বকাপে তাদের ম্যাচে শুনেছে সারা বিশ্ব। জয়ের পর গ্যালারিতে থাকা সমর্থকদের সঙ্গে সতীর্থদের নিয়ে এই মহাতারকা গাইতেন, ‘দা ল্যান্ড অব দিয়েগো অ্যান্ড লিওনেল।’

 

 

কিউএনবি/আয়শা/৩১ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit