মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

ইউরোপে ফিরবেন রোনালদো?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ১১৮ Time View

স্পোর্টস ডেস্ক : আল নাসের কোচ রুডি গার্সিয়ার আশা, সৌদি আরব অধ্যায় শেষ করে ইউরোপে ফিরবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে আল নাসেরের সঙ্গে আড়াই বছরের চুক্তি করেন রোনালদো। প্রতি বছর ২০ কোটি ডলার পাবেন তিনি, যা তাকে ইতিহাসের সর্বোচ্চ উপার্জনকারী ফুটবলার বানিয়েছে। 

কয়েকটি সূত্র গত সপ্তাহে ইএসপিএনকে জানায়, আল নাসেরের হর্তাকর্তাদের আশা রোনালদো তার চুক্তির মেয়াদ বাড়িয়ে সৌদি আরবেই অবসর নেবেন। তবে গার্সিয়া বললেন, তার দৃঢ় ধারণা ক্যারিয়ার শেষ করার আগে পর্তুগিজ তারকা ইউরোপে ফিরে যাবেন।

গার্সিয়া বলেছেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদো ইতিবাচক সংযোজনক। সে ডিফেন্ডারদের এলোমেলো করে দিতে পারে। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় সে। সে আল নাসেরে ক্যারিয়ার শেষ করবে না, ইউরোপে ফিরবে সে।’

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী আল নাসেরের হয়ে তিনটি ম্যাচ খেলেও গোলখরা কাটাতে পারেননি। কদিন আগে আল ইতিহাদের কাছে সেমিফাইনালে হেরে সৌদি সুপার কাপ থেকে বিদায় নিয়েছে তার দল। 

কিউএনবি/অনিমা/৩১ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit