মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

নিউ সাউথ ওয়েলস ছাড়লেন হাথুরুসিংহে, পরবর্তী লক্ষ্য কী বাংলাদেশ?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ১২০ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার গুঞ্জনের মধ্যেই নিউ সাউথ ওয়েলস ক্রিকেটের চাকরি ছেড়েছেন চান্দিকা হাথুরুসিংহে। অস্ট্রেলিয়ার রাজ্য দলটির নিউ সাউথ ওয়েল ব্লুজ ও বিগ ব্যাশের দল সিডনি থান্ডারের সহকারী কোচের পদে দিলেন শ্রীলঙ্কার সাবেক এই ক্রিকেটার। এবার বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নিবেন কিনা হাথুরু সে নিয়ে চলছে নানা গুঞ্জন। যদিও বিসিবির পক্ষ থেকে এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। হাথুরুসিংহে নিজেও দেননি কোনো আনুষ্ঠানিক ঘোষণা।

অবশ্য ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের হেড অব এলিট ক্রিকেট মাইকেল ক্লিঙ্গার বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে কোচিংয়ে ফিরতেই তাদের দলের দায়িত্ব ছেড়েছেন হাথুরুসিংহে। নিউ সাউথ ওয়েলস থেকেই ২০১৪ সালের জুনে বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন হাথুরুসিংহে।

২০১৭ সালের অক্টোবরে তিনি পদত্যাগ করেন আচমকাই। শ্রীলঙ্কার হয়ে ২৬ টেস্ট ও ৩৫ ওয়ানডে খেলা সাবেক অলরাউন্ডার বাংলাদেশ ধেকে বিদায়ের কদিন পরই নিজ দেশের প্রধান কোচের দায়িত্ব নেন। সেখানেও শেষটা ভালো হয়নি তার। ২০১৯ সালে তাকে বরখাস্ত করা হয়। ২০২০ সালে তিনি আবার ফিরে যান নিউ সাউথ ওয়েলসের ক্রিকেটে।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit